1 Answers
উদ্দীপকে ঘটনা-১ এ উল্লিখিত মনোভাবের ত্রুটি হলো এটি ইসলামের পরিপন্থি। ইসলামি আইন চারটি মৌল উৎসের ওপর প্রতিষ্ঠিত। এগুলো হলো- কুরআন, হাদিস, ইজমা ও কিয়াস। কুরআনের মূলনীতি এবং হাদিসের ব্যাখ্যা-বিশ্লেষণ ব্যাপক হওয়া সত্ত্বেও তাতে নিত্য- নতুন সমস্যার সরাসরি সমাধান উল্লেখ নেই। তাই যুগে যুগে যেসব প্রশ্নের উদ্ভব হবে তার জবাব খুঁজতে হবে ইজমা বা কিয়াসের মাধ্যমে। কুরআন ও হাদিস দ্বারা ইজমা ও কিয়াসের গ্রহণযোগ্যতা ও বৈধতা প্রমাণিত। ফলে ইসলামি শরিয়তের এ চারটি উৎসের ওপর প্রত্যেক মুসলমানের বিশ্বাস স্থাপন করতে হবে নতুবা তিনি ফাসেক বলে গণ্য হবেন। উদ্দীপকের আবদুর রহিম সাহেবের মধ্যে সেটিই পরিলক্ষিত হয়।
উদ্দীপকের আব্দুর রাজ্জাক সাহেব কুরআন ও হাদিসের পূর্ণ অনুসরণ করেন। কিন্তু তিনি মনে করেন পবিত্র কুরআন ও হাদিসের বাইরে অন্য কোনো উৎস খোঁজা বিদআত কিংবা হারাম। কিন্তু রাসুল (স)-এর জীবদ্দশায় মুসলিম উম্মাহ কোনো সমস্যায় পতিত হলে ওহির মাধ্যমে কিংবা তিনি নিজেই এর সমাধান দিতেন। কিন্তু তাঁর মৃত্যুর পর নতুন নতুন সমস্যার সমাধান ও বিধান উদ্ভাবনের প্রয়োজনীয়তা থেকে ইজমা ও কিয়াসের উদ্ভব হয়। যেহেতু আব্দুর রাজ্জাক সাহেব ইসলামি আইনের চারটি উৎসকে মেনে নেননি। সুতরাং আব্দুর রাজ্জাক সাহেবের মনোভাব ইসলামের পরিপন্থি।