1 Answers

উদ্দীপকে তমা আলু দিয়ে চিপস তৈরি করে কিন্তু সঠিক পদ্ধতি অনুসরণ না করায় তার তৈরি চিপস মুখরোচক হয় না।

আলুর চিপস সব ধরনের আলুর জাত দিয়ে ভালো হয় না। ভালো মানের চিপস তৈরির জন্য নির্দিষ্ট জাতের আলু নির্বাচন করতে হয়। আলুর চিপস তৈরির জন্য তীক্ষ্ম ধারালো ছুরি বা চাকু বা স্লাইসার দিয়ে আলু কাটতে হবে যেন চাক চাক আকারে ১-১.৫ মিমি পুরু হয় এবং সাথে সাথে ১০ মিনিট পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আলু চাক চাক করে কেটে বাতাসে রাখলে কালো হয়ে যাবে। পানি থেকে স্লাইস করা আলু নড়াচড়া করে উঠিয়ে চালনি বা বাঁশের চাটাইয়ের উপর বিছিয়ে রাখতে হবে। তাৎক্ষণিকভাবে চিপস্ তৈরি করা না হলে রং ও মান ঠিক থাকে না। তমা আলুর স্লাইস তৈরি করে অনেকক্ষণ পর সব কাজ শেষে আলুর স্লাইসগুলো ভেজে চিপস তৈরি করে। চিপস তৈরির পদ্ধতি সঠিকভাবে অবলম্বন না করার ফলে তার তৈরি চিপসগুলো মুখরোচক হয়নি।

চিপস তৈরির সঠিক নিয়ম অনুসরণ করলে চিপস মুখরোচক হবে। এভাবে আলু দীর্ঘদিন সংরক্ষণ করেও রাখা যায়।

4 views

Related Questions