1 Answers

একজন দায়িত্ববান স্ত্রী হিসেবে লিজা তার দায়িত্ব যথাযথভাবে পালন করে না। পরিবারে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। একটি পরিবারকে শিক্ষিত, আদর্শবান ও ন্যায়পরায়ণ করে তুলতে স্ত্রীর ভূমিকা অপরিসীম। একজন আদর্শ স্ত্রীর অনেকগুলো দায়িত্ব রয়েছে, যেমন- স্বামীর কর্তৃত্ব মেনে চলা, পর্দা পালন করা, স্বামীকে সম্মান করা, সহানুভূতিশীল হওয়া, স্বামীকে সন্তুষ্ট রাখা, স্বামীর নির্দেশ মেনে চলা, স্বামী বিমুখ রাত্রি যাপন না করা, জিদ ও হঠকারিতা পরিহার করা ইত্যাদি।

উদ্দীপকে উল্লিখিত লিজা তার দায়িত্ব সঠিকভাবে পালন করে না। সে তার স্বামীকে সেবা না করে টিভি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে। সে তার স্বামীর আদেশ পালন করে না। স্বামীর সাথে ঝগড়া করে অভদ্র ভাষা ব্যবহার করে। সে তার স্বামীর সাথে রাগ করে অন্য ঘরে গিয়ে রাত্রি যাপন করে। লিজা নিজে নামাজ পড়ে না স্বামীকে পড়তে বলে না। লিজার এ কাজগুলো একজন আদর্শ স্ত্রীর কাজের সম্পূর্ণ পরিপন্থি। তার উচিত সুখী সংসার গড়ে তোলার জন্য এ সকল কাজ ছেড়ে দিয়ে ইসলামের বিধান মেনে চলা।

4 views

Related Questions