1 Answers

স্ত্রী হিসেবে শ্বশুরবাড়িতে শাহিদার সদাচরণ লাভের অধিকার রক্ষিত হয়েছে। স্ত্রী হিসেবে সদাচরণ প্রাপ্তি নারীর একটি ন্যায়সংগত অধিকার। ইসলামের বিধান অনুযায়ী স্বামী কখনো স্ত্রীর সাথে রুক্ষ ও কর্কশ ব্যবহার এবং অসদাচরণ করতে পারে না। বরং সর্বদা তার সাথে হাসিমুখে কথা বলবে এবং খোঁজখবর নিবে। স্ত্রীর যাবতীয় প্রয়োজন পূরণেও সচেষ্ট থাকবে। এ সম্পর্কে কুরআন মাজিদে আল্লাহ বলেন, 'তোমরা স্ত্রীদের সাথে সদাচরণ করে জীবনযাপন করো। (সুরা নিসা-১৯)

উদ্দীপকের শাহিদার প্রতি তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকের আচরণে ইসলামি বিধানের প্রতিফলন ঘটেছে। তার স্বামী এবং শ্বশুর-শাশুড়ি তাকে অত্যন্ত যত্ন করে। সবসময় তার স্বাস্থ্যগত কুশল জিজ্ঞাসা করে। এছাড়া তার কথায় বা কাজে কোনো ভুলত্রুটি হলে যথাসম্ভব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে। আবার শাহিদার স্বামী তার যাবতীয় প্রয়োজন পূরণে সর্বদা সচেষ্ট থাকে। এতে শাহিদার সদাচরণ পাওয়ার অধিকার রক্ষিত হয়েছে।

5 views

Related Questions