"একজন ধার্মিক স্ত্রী নিজের স্বার্থে কখনো স্বামীর আমানত খেয়ানত করবে না"- ব্যাখ্যা করো। (অনুধাবন)
7 views
1 Answers
স্বামীর আমানত রক্ষা করা স্ত্রীর কর্তব্য হওয়ায় একজন ধার্মিক স্ত্রী কখনও তার স্বামীর আমানতের খেয়ানত করে না।
ধার্মিক স্ত্রী হলো সে নারী, যে কুরআন-সুন্নাহর আলোকে ও ইসলামি বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে। এ ধরনের স্ত্রীরা পর্দার বিধান মেনে চলে। স্বামীর অনুমতি ছাড়া সম্পদ ব্যয় করে না। তারা অনুমতি না নিয়ে স্বামীর গৃহ ত্যাগ করে না। স্বামীর গোপনীয় বিষয় কারো সাথে আলোচনা করে না। এভাবে একজন ধার্মিক স্ত্রী সম্পদ, সম্ভ্রমসহ স্বামীর যাবতীয় আমানত রক্ষা করে। কখনো নিজের স্বার্থে তা খেয়ানত করে না। কারণ স্বামীর আমানত রক্ষা করা স্ত্রীর কর্তব্য। আর স্বামীর আমানতের খেয়ানত করলে তাকে পরকালে জবাবদিহি করতে হবে। তাই একজন ধার্মিক স্ত্রী সব সময় স্বামীর আমানত রক্ষা করে চলে।
7 views
Answered