1 Answers
গবাদিপশুর রক্তে গ্লুকোজের অভাব হলে কিটোসিস রোগ হয়। শর্করা জাতীয় খাদ্য হজমে সমস্যা হলে রক্তে এসিটোন বা কিটোন নামক বিষাক্ত দ্রব্য জমা হয়ে বিষক্রিয়ার সৃষ্টি হয়। এই বিষক্রিয়ার ফলে কিটোসিস রোগ হয়। বাচ্চা প্রসবের পর কয়েক সপ্তাহের মধ্যে এ রোগ হয়। এ রোগে আক্রান্ত পশুর ক্ষুধামন্দা ও কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। এছাড়া ওজন কমে যায়, পক্ষাঘাতগ্রস্ত হয় এবং মাংসপেশীর খিঁচুনিসহ আরও অনেক লক্ষণ দেখা দেয়।
5 views
Answered