1 Answers
ঘটনা-১ এ উল্লিখিত পরিস্থিতি ভদ্রবেশী অপরাধকে নির্দেশ করে।
ভদ্রবেশী অপরাধ বলতে এমন অপরাধকে বোঝায় যেগুলো সমাজের উচ্চপদস্থ ও মর্যাদাসম্পন্ন লোকজন নিজের পোশাককে ব্যবহার করে সংঘটিত করে থাকে। এর উদাহরণ হচ্ছে ট্রেডমার্ক নকল করা, আয়কর ফাঁকি দেওয়া, জালিয়াতি করা, কপিরাইট ইত্যাদি। মোটকথা সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি তাদের পেশাগত কাজের প্রক্রিয়ায় আইনের চোখকে ফাঁকি দিয়ে যেসব অপরাধ করে থাকে, সেসব অপরাধকেই ভদ্রবেশী অপরাধ বলে।
উদ্দীপকের ঘটনা-১ এ শিমুলতলি এলাকার সড়ক সংস্কারে যে বরাদ্দ দেওয়া হয় তার দুই-তৃতীয়াংশ আত্মসাৎ করেন এই প্রকল্প পরিচালক। কিন্তু কাগজপত্রে ফাঁকফোকর থাকায় তিনি ধরাছোঁয়ার বাইরে থাকেন। পরিচালকের এমন কাজ ভদ্রবেশী অপরাধকে নির্দেশ করে, যা পূর্বোক্ত ভদ্রবেশী অপরাধসংক্রান্ত এসব কম বয়সী ছেলেমেয়েরা আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, ঘটনা- ১ এর পরিস্থিতি ভদ্রবেশী অপরাধেরই ইঙ্গিতবহ।