1 Answers
ঘটনা-১ বাংলাদেশ অভ্যুদয়ের ভাষা আন্দোলনের ঘটনাকে নির্দেশ করে।
১৯৪৮ সালে পাকিস্তানি শাসকগোষ্ঠী এদেশের মাতৃভাষা বাংলাকে নিশ্চিহ্ন করে দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়। এতে বাঙালিরা ভাষার দাবিতে ঐক্যবদ্ধ হয় এবং ভাষা আন্দোলন ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে থাকে। ১৯৫২ সালে পাকিস্তানি শাসকগোষ্ঠী পুনরায় উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে 'রাষ্ট্রভাষা বাংলার' দাবিতে দুর্বার আন্দোলন গড়ে ওঠে। ২১শে ফেব্রুয়ারি ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করলে ছাত্র ও পুলিশের মধ্যে সংঘর্ষ দেখা দেয়। একপর্যায়ে পুলিশ ছাত্রদের ওপর গুলি ছোড়ে। এ গুলিতে জব্বার, রফিক, বরকত ও সালাম মৃত্যুবরণ করেন। কিন্তু এতে আন্দোলন থেমে থাকেনি। শেষ পর্যন্ত সরকার ১৯৫৬ সালে বাংলা ভাষাকে উর্দুর পাশাপাশি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। উদ্দীপকেও আমরা দেখতে পাই, সুখীপুরের মানুষরা জীবন দিয়ে তাদের ভাষাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করে।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ঘটনা- ১ বাংলাদেশ অভ্যুদয়ের ভাষা আন্দোলনের ঘটনাকে নির্দেশ করে।