1 Answers
ঘটনা-২ দ্বারা বাংলাদেশের অভ্যুদয়ে ছয়-দফার গুরুত্বকে বোঝানো হয়েছে।
বাংলাদেশের অভ্যুদয়ে ঐতিহাসিক ছয়-দফা আন্দোলনের সামাজিক গুরুত্ব অপরিসীম। এ আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ পূর্ণতা লাভ করে। ছয়-দফা পূর্ব বাংলার মধ্যবিত্ত শ্রেণির আশা- আকাঙ্ক্ষার প্রতীক। ছয়-দফাকে বাঙালি জনসাধারণের মুক্তির সনদ এবং বাংলার অধিকার প্রতিষ্ঠার নিশ্চিত পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। ছয়-দফা শোষকের হাত থেকে শোষিতের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনার হাতিয়ার। ছয়-দফা মুসলমান, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধদের সমন্বয়ে গঠিত বাঙালি জাতির বৈশিষ্ট্য প্রকাশের এবং আত্মনির্ভরশীলতা অর্জনের চাবিকাঠি।
উদ্দীপকে আমরা দেখতে পাই, সুখীপুরের অধিবাসীরা তাদের রাষ্ট্রের শাসক দ্বারা নানাক্ষেত্রে বৈষম্যের শিকার হয়। তারা তাদের দাবিগুলো কয়েকটি দফা দ্বারা পেশ করার ফলে সুখীপুর স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ঘটনা-২ এর মতো বাংলাদেশের অভ্যুদয়েও ছয়-দফার গুরুত্ব অপরিসীম।