1 Answers
উদ্দীপকে বর্ণিত সময়ে তথা খোলাফায়ে রাশেদিনের যুগে খলিফা বা রাষ্ট্রপ্রধানগণ সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। ইসলামি রাষ্ট্রের প্রধান নির্বাহী ও কর্ণধারকে বলা হয় খলিফা। এমনিভাবে ইসলামি রাষ্ট্রে তাকওয়ার ভিত্তিতে যার নেতৃত্ব সম্পর্কে মুসলিম নাগরিকের মতৈক্য প্রতিষ্ঠিত হবে এবং ঐক্যবদ্ধভাবে যার হাতে বাইয়াত করবে তিনিই হবেন খলিফা। যিনি খলিফা হবেন তাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী হতে হবে।
উদ্দীপকে উল্লিখিত সময়ে ইসলামি খিলাফত ছিল সর্বশ্রেষ্ঠ। কেননা এ সময়ে খলিফারা ছিল সর্বোত্তম চরিত্রের অধিকারী। সে সময়ের খলিফারা ছিলেন আল্লাহ ভীরু, আমানতদার, প্রজ্ঞাবান, ন্যায়পরায়ণ, সত্যবাদী। তাদের ক্ষমতা বা পদের প্রতি কোনো লোভ ছিল না। তারা সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তারা সর্বদা আল্লাহর জিকির করতেন। তারা মহানবি (স.) এর আদর্শকে পরিপূর্ণ অনুসরণ করতেন। তারা পবিত্র কুরআন ও হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতেন যার ফলে তাদের শাসনকালকে ইসলামের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়।