1 Answers

উদ্দীপকে আলোচিত বনায়ন হলো সামাজিক বনায়ন।

সামাজিক বনায়ন হলো স্থানীয় দরিদ্র জনগণকে উপকারভোগী হিসেবে সম্পৃক্ত করে পরিচালিত বনায়ন কার্যক্রম। ভূমিহীন, দরিদ্র, বিধবা, ও দুর্দশাগ্রস্থ গ্রামীণ জনগণের সামাজিক ও অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করাই সামাজিক বনায়নের প্রধান লক্ষ্য।

সামাজিক বনায়নের কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এগুলো হলো-

  • সামাজিক বনে বিভিন্ন ফলজ বৃক্ষ যেমন- আম, জাম, কাঁঠাল, জামরুল, পেয়ারা, বাতাবিলেবু, লিচু, কদবেল, বেল, আমড়া, জলপাই, কুল, সফেদা, আতাফল, তাল, নারিকেল ইত্যাদি লাগানো হয়।
  • সামাজিক বনে বিভিন্ন বনজ বৃক্ষ বিশেষ করে কাঠ গাছ যেমন- শাল, সেগুন, মেহগনি, কড়ই, শিরীষ, রেইনট্রি, শিশু ইত্যাদি বৃক্ষের বন সৃষ্টি করা হয়।
  • সামাজিক বনে বিভিন্ন ভেষজ উদ্ভিদ যেমন- আমলকী, হরীতকী, বহেড়া, নিম, নিশিন্দা, অর্জুন, তেঁতুল ইত্যাদি লাগানো হয়।
  • সাধারণত বাড়ির আঙিনা, বেড়িবাঁধ, সড়ক, মহাসড়কের দুই পাশে, পতিত বা ফাঁকা স্থানে সামাজিক বনায়ন করা হয়।
  • কাঠ এবং জ্বালানির স্থানীয় চাহিদার যোগান দিয়ে থাকে।
  • দারিদ্র দূরীকরণ বা বিকল্প আয়ের উৎস হিসেবে কাজ করে।
  • স্থানীয় পরিবেশকে ঠান্ডা, নির্মল ও দূষণমুক্ত রাখতে সহায়তা করে।
  • সামাজিক বন আশপাশের অঞ্চলকে বিভিন্ন দুর্যোগ যেমন- খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে সহায়তা করে।
4 views

Related Questions