1 Answers

উদ্দীপকের আজিম যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দুগ্ধ খামার স্থাপন করে। এজন্য সে নিম্নোক্ত গুণাবলি দেখে গাভি নির্বাচন করে

i. দেহের আকার অনুপাতে বুক ও পেটের বেড় বেশি হবে। 

ii. পশুর মাথা মাঝারি আকৃতির, কপাল প্রশস্ত ও চোখ উজ্জ্বল হবে। 

iii. দেহের সামনের দিক হালকা, পেছনের দিক ভারী ও সুগঠিত হবে। 

iv. পাজরের হাড়ের অস্তিত্ব বাইরে থেকে স্পষ্ট অনুভব করা যাবে ও শরীরের গঠন ঢিলা হবে। 

v. চামড়া পাতলা, চর্বিহীন ও উজ্জ্বল রংয়ের এবং লোম মসৃণ ও চকচকে হবে। 

vi. ওলান বড়, সুগঠিত ও দেহের সাথে সুন্দরভাবে লেগে থাকবে এবং পেছনের দুই পায়ের মধ্যবর্তী স্থান প্রশস্ত হবে। 

vii. ওলানের বাঁট চারটি সমান আকৃতির ও সমান দূরত্বে অবস্থিত হবে।

viii. দুগ্ধশিরা মোটা, স্পষ্ট এবং তলপেটে নাভীর পাশ দিয়ে আঁকাবাঁকাভাবে বিস্তৃত থাকবে। 

ix. নাকের ছিদ্র বড় এবং চোয়াল শক্ত ও চওড়া হবে। 

পরিশেষে বলা যায়, আজিমকে তার দুগ্ধ খামারটিকে লাভজনকভাবে গড়ে তুলতে হলে তাকে উপরিউক্ত গুণাবলি দেখে গাভি নির্বাচন করতে হবে।

4 views

Related Questions