1 Answers
আজিম সাহেবের উল্লিখিত যৌথ পরিবারের কার্যাবলি ব্যাপক। কেননা, যৌথ পরিবার মানুষের অধিকাংশ জৈবিক, সামাজিক এবং মনস্তাত্ত্বিক চাহিদা পূরণ করে।
পরিবারের জৈবিক কাজ হলো স্বামী-স্ত্রীর জৈবিক সম্পর্ক এবং সন্তান জন্মদান করা। সন্তান জন্মদানের পর তার সেবাযত্ন, গোসল, খাওয়া-দাওয়া ইত্যাদি সবই পরিবারের মনস্তাত্ত্বিক কাজের মধ্যে পড়ে। গ্রামীণ যৌথ পরিবারের বয়স্ক ব্যক্তিরা শিশুদের ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্ব গঠনেও সাহায্য করে থাকেন। তাছাড়া গ্রামীণ বাংলাদেশে কৃষি পরিবারে নারী-পুরুষ সবাই মিলে কৃষিকাজের বিভিন্ন দিকে অংশগ্রহণ করে এবং অর্থ উপার্জন করে।
পরিবার যৌথ হওয়ায় বয়স্ক সদস্যরা শিশুদের নীতিবান, সৎ, চরিত্রবান হওয়ার পথ দেখান। গ্রামীণ যৌথ পরিবারগুলো শিশুর সামাজিকীকরণ, তাদের ব্যক্তিত্ব বিকাশে এবং শিশুকে ভারসাম্যপূর্ণ সামাজিক জীব হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রামের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উৎসব, মেলা, খেলাধুলার প্রতিযোগিতা ইত্যাদিতে পরিবারের সদস্যরা শিশুদের নিয়ে চিত্তবিনোদনমূলক কাজে অংশগ্রহণ করে।
সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আজিম সাহেবের উল্লিখিত যৌথ পরিবারের কার্যাবলি ব্যাপক।