1 Answers
উদ্দীপকের জনাব মহসিনের দুটি গাভি, গর্ভবর্তী হলে তিনি বিশেষ যত্ন নেওয়া শুরু করেন। প্রসবের অন্তত মাস খানেক আগে থেকে গাভিকে তিনি আলাদা নিরাপদ স্থানে রাখেন। গাভির ঘর শুকনা ও পরিষ্কার রাখেন। গাভির ঘরে তিনি পরিষ্কার খড়কুটা বিছিয়ে দেন যাতে গাভি আরাম করে শুতে পারে। ঠান্ডা ও অতিরিক্ত গরম হতে গাভিকে রক্ষার ব্যবস্থা করেন। গর্ভবতী গাভিকে অন্যান্য পশু থেকে তিনি আলাদা রাখেন। গাভিকে দৈনিক দেড় থেকে দুই কেজি দানাদার খাদ্য খাওয়ান। গাভিকে তিনি প্রচুর কাঁচা ঘাস, লবণ ও বিশুদ্ধ পানি খাওয়ান। গাভির গায়ে আটালি বা উকুন হলে তা পরিষ্কার করেন। গাভিকে পিচ্ছিল বা উঁচু-নিচু স্থানে চরানো থেকে বিরত থাকেন। প্রসবের ৩-৪ দিন আগে থেকে রাতে তিনি গাভি দুটিকে পাহারা দেন।
এভাবে জনাব মহসিন তার গর্ভবতী গাভি দুটির যত্ন নেন।