2 Answers
ধরুন, আপনি এবং আপনার এক বন্ধু দুজন কে একটা দড়ি দিয়ে টানছেন, আপনাদের দূরত্ব ৫ মিটার। দুজন এর এই টানের ফলে যখন দুজন বন্ধু একেবারে কাছে চলে আসবেন তখন আপনাদের দূরত্ব কত হবে? শূন্য তাই তো??
অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।
এখানে আপনি হচ্ছেন, আপনি নিজেই বা যেকোনো বস্তু, আপনার বন্ধু হলো পৃথিবী, আর দড়ি হলো অভিকর্ষ বল। দুজনের টান এর ফলে যখন দুজন এই কাছে চলে আসলেন, তখন কোন আকর্ষণ/বল কাজ করবে না বা করার প্রয়োজন নেই। আর বল কাজ না করার ফলে কোন ত্বরণ ও হবে না।
3363 views
Answered
খুবই অসাধারণ একটি প্রশ্ন !
এই ব্যাপারটাকে আমি গ্র্যাভিটি দিয়ে বুঝানোর চেষ্টা করবো ।
"পৃথিবীর কেন্দ্রে যদি গ্রাভিটি শূন্য হয় তাহলে মধ্যাকর্ষণ ত্বরণ শূন্য হবে "এই কথাাটা মাথায় রেখে আমি বিস্তারিত বলছি ।
নিউটনের সূত্র মতে
"এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণ ফলের সমানুপাতিক, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক এবং এই বল বস্তুদ্বয়ের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।"
এখান থেকে আমরা বুজি , দূরত্ব যত বেশি আকর্ষণ বল তত কম।
তারমানে আমরা পৃথিবী থেকে যত দূরে থাকবো পৃথিবী আমাদেরকে আকর্ষণ করবে তত কম ।কিন্তু তাহলে আমরা যদি পৃথিবীর কাছে যাই তাহলেতো আকর্ষণ বেড়ে যাওয়ার কথা তাহলে পৃথিবীর কেন্দ্রে আকর্ষণ বল/ মধ্যাকর্ষণ বল শূন্য কেন?
ব্যাপার টা একটা উদাহরণ দিয়ে বুঝানোর চেষ্টা করি ।
আমরা আমাদের পৃথিবীকে কত গুলো ছোটো ছোট পার্ট এ ভাগ করে নি যেগুলো পৃথিবীর গ্র্যাভিটি এর যোগান দেয়।

এবার আপনি পৃথিবী থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছেন

এবং আপনি আস্তে আস্তে কাছে আগাচ্ছেন তাহলে কি হবে (পৃথিবীর বিভক্ত করে অংশগুলো আপনাকে টানতে থাকবে) নিউটনের সূত্র অনুযায়ী আকর্ষণ বল বাড়তে থাকবে ।
এবার আপনি একে বারে এগিয়ে আসতে আসতে পৃথিবীর সারফেসে চলে আসলেন।

এখন কি হচ্ছে একটু খেয়াল করুন ,
এখন ও আপনাকে সব গুলো পৃথিবীর পার্ট টেনে((কেন্দ্রে আনার চেষ্টা করবে )) মানে টানার লব্দি টা পৃথিবীর কেন্দ্রে র দিকে হবে ।

এবার আপনি মাটি খুলতে শুরু করলেন এবং 1/4 অংশ পাড়ি দিয়ে একটু রেস্ট নেয়ার জন্য দাড়ালেন ।

এখন একটু খেয়াল করুন কি হচ্ছে ? আমরা জানি মধ্যাকর্ষণ বল সবসময় আকর্ষণ ধর্মী তাহলে আপনি যে পার্ট গুলো পিছনে রেখে চলে এসেছেন সেগুলো আপনাকে টানতে শুরু করবে - পিছন দিকে । সেগুলো চেষ্টা করবে আপনি যেন পৃথিবীর কেন্দ্রের দিকে না যান।

আর বাকি পার্ট গুলো কিন্তু সামনের দিকে টানছে ।

এখন কিন্তু লব্দী আকর্ষণ কিন্তু আগের মত নেই। গ্র্যাভিটি কমতে শুরু করেছে।
এবার আপনি অনেক কষ্টের পর পৃথিবীর কেন্দ্রে চলে আসলেন ।

তাহলে কি হবে ? জানেন , সব গুলো বিভ্ক্ত পার্ট আপনাকে সমান ভাবে সমান বলে আকর্ষণ করবে ।

তাহলে আপনি net আকর্ষণ বল ০ অনুভব করবেন ! তাহলে গ্র্যাভিটি ০ হয়ে গেলে অবশ্যই মধ্যাকর্ষণ ত্বরণ ও শূন্য হয়ে যাবে ।
এই ব্যাপার গুলো গাণিতিক ভাবেও বুঝানো যায় । তবে গাণিতিক ভাবে বুঝালে অতোটা ফিল করা যায় না । ইন্টার এর পদার্থবিজ্ঞান ১ম পত্র বই এ এর প্রমাণ আছে । চাইলে দেখে নিতে পারেন ।

3363 views
Answered