পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা কর?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
2944 views

3 Answers

প্রতি সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পায় তাকে আমরা অভিকর্ষজ ত্বরণ বলি। অভিকর্ষজ বলের প্রভাবে বস্তুর ত্বরণ বৃদ্ধি পায়। অভিকর্ষজ ত্বরণকে  g দ্বারা প্রকাশ করা হয়। অভিকর্ষজ ত্বরণ বস্তুর ভরের উপর কখনোই নির্ভর করে না। এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ হয় না। অঞ্চলভেদে মান ভিন্ন হয়। পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয় , মেরু অঞ্চলে একটু খানি চাপা। মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম তাই এখানে ত্বরণের মান বেশি। কিন্তু বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধের মান বেশি বলে ত্বরণের মান কম। অর্থাৎ পৃথিবীর যে স্থানে ব্যাসার্ধ যত কম সেই স্থানে ত্বরণ তত বেশি। আবার যে স্থানে ব্যাসার্ধ যত বেশি সেই স্থানে ত্বরণ তত কম । 

2944 views Answered

পৃথিবীর ব্যাসার্ধ ভিন্ন ভিন্ন হওয়ায়

2944 views Answered

Next steps