1 Answers

না গুনাহ হবেনা। মনের কল্পনা বা খটকা আল্লাহ্‌ তা'আলা মাফ করে দেন; যদি সে তাতে স্থির না হয়।

অর্থাৎ অন্তর ও নাফসের কুচিন্তাসমূহের গুনাহ ক্ষমা করা হবে যদি তা অন্তর ও নাফসের মধ্যেই সীমাবদ্ধ থাকে।

আবূ হুরাইরাহ (রাযিঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ কথা বা কাজে পরিণত না করা পর্যন্ত আল্লাহ তা'আলা আমার উম্মতের জন্য তাদের মনে কল্পনাগুলোকে মাফ করে দিয়েছেন।

(সহীহ মুসলিম (হাঃ একাডেমী), অধ্যায়ঃ ১। হাদিস নম্বরঃ ২৩০, ইসলামিক ফাউন্ডেশনঃ  ২৩১, ইসলামিক সেন্টারঃ  ২৩৯, হাদিসের মানঃ সহিহ)।

2422 views Answered

Related Questions

Next steps