প্রসাব এর রাস্তায় বীর্য?
আমি ছেলে বয়স 15 বছর।আমি বিগত 3 বছর ধরে হালকা হালকা হস্তমৈথুন করতাম(মাসে 6-7 বার)বর্তমানে এটা একেবারে বাদ দিয়েছি প্রায় 6 মাস হলো। এখন আমার সমস্যা হলো আমি যখন বাথরুমে কথ দিই তখন প্রসবের রাস্তায় কিছুক্ষণ পর বীর্যের মত বের হয়।এটা শুধু মাত্র বাথরুম করার সময় হয়(প্রসাব করার সময় না)।আগে এটা প্রতিদিন হতো।এখন অবশ্য মাঝেমধ্যে হয়।তবে একবার সপ্নদোষ হলে ওই দিন থেকে প্রায় 15-16 দিন একটানা এটা বন্ধ থাকে তারপর আস্তে আস্তে আবার মাঝে মাঝে একটু একটু হয়।এই সমস্যা টা আমি যখন থেকে হস্তমৈথুন বাদ দিয়েছি তখন থেকে।এটির জন্যে আমি একজন ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যায়।তিনি আমার অনেক রকম পরীক্ষা দিলেন কিন্তু রিপোর্ট গুলো দেখে তিনি বললেন কিছুই হয় নি একদম নরমাল এবং তিনি এটির জন্যে আমাকে চিন্তা করতে নিষেধ করেন।অতঃপর কিছু ঔষধ দেন।কিন্তু টানা 11 দিন খাওয়ার পর ও কোনো কাজ হয় নি,,তখন এই সমস্যা আমার প্রতিদিন হতো। তো টানা 11 দিন ধরে ওষুধ খাওয়ার পরে যখন কাজ হলো না তখন এটা সেবন করা আমি বাদ দিলাম। তারপর প্রায় একমাস মতো কোনো কিছু খাইনি। তখন এটা মাঝে মাঝে হত।। এখন একবার স্বপ্নদোষ হওয়ার পর মাঝেমধ্যে এটা দেখা যায় আবার হঠাৎ করে আপনি আপনি ভালো হয়ে যায়। পরবর্তীতে আবার একটু একটু দেখা যায় মাঝেমধ্যে।।এটির জন্য আমি বর্তমানে একজন হোমিও ডাক্তার দেখাচ্ছি তিনি আমাকে ওষুধ দিলেন ,বললেন ঠিক হয়ে যাবে চিন্তা করো না এটাকে যতদিন না পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠো ততদিন পর্যন্ত সেবন করে যাও। এখন সম্প্রতি আর এই সমস্যাটা তেমন দেখা যায় না তবে পরিপূর্ণভাবে আমি এখনো সুস্থ হয়নি।। এর জন্য আমার স্বাস্থ্য টা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। এমবিবিএস ডাক্তার বলছেন যে ভালো হয়ে যাবে সমস্যা না।কিন্তু আমার বাড়ির আশেপাশের লোক আমাকে ভয় দেখায় এবং বলে তোর এটা ভালো হবে না।আমি এটির জন্য খুব চিন্তিত এখন কি করতে পারি??
1 Answers
প্রথমত বলি এসব আপনার হস্তমৈথুন এর কারনে। আপনি আগে খুব হস্তমৈথুন করতেন আর এখন হস্তমৈথুন করেন না যার কারনে অতিরিক্ত বীর্য গুলো প্রস্রাবের আগে বা পরে চলে আসে।এটা তেমন কোন সমস্যা না।আর যেদিন স্বপ্নদোষ হয় তার বেশ কয়েক দিন পর আবার পরিপূর্ণ ভাবে বীর্য তৈরি হয় আর যা হালকা উত্তেজনায় বীর্য এসে থাকে পেনিসে যা প্রস্রাবের আগে বের হয়।বা অতি চাপ/কোদ দিলে প্রস্রাবের রাস্তায় বীর্যের তরল আসে যা কোন সমস্যা না এটা আপনার ক্ষেত্রে স্বাভাবিক যা হস্তমৈথুন এর কারন।
আপনি হস্তমৈথুন বাদ দেন, সেক্সুয়াল যেকোন বিষয় নিয়ে কথা বলা বা পর্নোগ্রাফি দেখা,সেক্সুয়াল চটি পরবেন না।
পুষ্টিকর খাবার খাবেন। নিয়মিতভাবে কাচা ছোলা,কাচা বাদাম এসব সকালে খালিপেটে খাবেন সাথে ইসুবগুলের ভুসির শর্বত ও তোকমা সহ ভিজিয়ে রেখে খাবেন আশা করি সুস্থ্য হবেন।
যেহেতু কোন ঔষধ কাজে দিচ্ছে না তাই আপনি হোমিওপ্যাথিক, সহ যেকোন ঔষধ খাওয়া বন্ধ করেন ও উক্ত নিয়ম ও খাবার খান আশা করি সমাধান পাবেন।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy