ছেলেরা হয় মা ভক্ত, আর মেয়েরা হয় বাবা ভক্ত কিন্তু কেন?
অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ছেলেরা মায়ের প্রতি ভালবাসা অনেকটাই বেশি, আর মেয়েদের ভালবাসা বাবার প্রতি। এই ভালবাসা, মহব্বত বা স্নেহের মুল রহস্যটা কি।
বাবা মা আর সন্তানদের মধ্যে স্নেহ ভালবাসা যদিও তা কোন কিছু দিয়েই পরিমাপ করা যায় না। তবুও যেন ছেলেরা মায়ের সাথে আর মেয়েরা বাবার সাথে স্নেহ ভালবাসার দিক থেকে বেশি ঘনিষ্ট হয়ে থাকে। কিন্তু কেন? এই কারনটাই জানতে চাওয়া।
5 Answers
আপনার কথাটা বৈজ্ঞানিকভাবে প্রমানিত নয়। তবুও ছেলেরা মা ভক্ত ও মেয়েরা বাবা ভক্ত হবার দুটি কারণ আছে ।
১। আমাদের আদি পিতা ও মাতাকে আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন । তারা পরস্পর ভিন্ন লিঙ্গের । আল্লাহ তায়ালা তাদের থেকে বংশানুক্রমে আমাদের সৃষ্টি । তাদের মায়া-মমতা ছিল বিপরীত লিঙ্গের প্রতি । আমাদের আদি পিতা অর্থাৎ আদম (আঃ) কে হাওয়া (আঃ) এর প্রতি মায়া-মমতা তৈরি করেছেন । আদম (আঃ) জান্নাতে ভুল করেছিলেন বলেই আমরা ভুল করি । আল্লাহ তায়ালা বিপরীত লিঙ্গের প্রতি আদম (আঃ) ও হাওয়া (আঃ) আকৃষ্ট করেছিলেন বলেই আমরা বিপরীত লিঙ্গের প্রতি বেশি আকৃষ্ট হই ।
২। হরমোনের কারণে বয়ঃসন্ধির কারণে আমরা বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হই । তা মা , বোন ইত্যাদি সব ক্ষেত্রে হয়। মেয়েরা বাবা, ভাই ইত্যাদির প্রতি বেশি আকৃষ্ট হয় ।