কি করা যায়। পরামর্শ দিন?
ভাই, আমি একটি মেয়ের সাথে ফেসবুকে কয়দিন চ্যাটিং করছি। একটু আবেগী হয়েই ওর সাথে চ্যাটিং করি এর পর ফেসবুক থেকে মোবাইলে কথা হতে থাকে। এইভাবে ১/২ মাস চলে। এখন ও মেয়েটা আমাকে প্রচন্ড ভালোবেসে ফেলছে। কিন্তু আমি ওর সাথে মজা করেই কথা বলতাম, মেসেজ করতাম। আমি ওকে ভালোবাসি না। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো আমি ওর ছবি দেখছি কিন্তু ও আমাকে এখন পর্যন্ত দেখেনি। আমাকে না দেখেই শুধু আমার সাথে কথা ও চ্যাটিং করেই খুব ভালোবেসে ফেলছে।। এর পর আমি ওকে বলে দিয়েছিলাম আমি ওকে ভালোবাসি না, ও যাতে আমাকে ভুলে যায়।। কিন্তু কোনোভাবেই মানতে রাজি না। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে কিছু তে আমাকে ভুলতে পারছে না। এর পর আমি ওকে ফেসবুক থেকে ব্লক করে দিই, এর পরে কল ব্লক করি৷ কিন্তু সে একবার এক নাম্বার থেকে আমাকে কল দেয় আর অনুরোধ করে আমি যাতে তার সাথে এমন না করি।। এখন আমি কি করি ভাই? সত্যি কথা আমার রিলেশন করার কোনো ইচ্ছা নাই।। এখন কি করতে পারি ভাই পরামর্শ দিন।।
2 Answers
অন্য কোন নামবার থেকে কল দিলে নাম শোনার সাথে সাথে কল কেটে দিন।সবকিছু থেকে ব্লক করে দেন।একদিন দেখবেন,সবকিছু ঠিক হয়ে গেছে।মোট কথা, কোন ভাবেই তার সাথে কানেক্ট হওয়া যাবে না
সব থেকে বেশি বড় ভুল আপনিই করছেন কেনো না যদি রিলেশন করতে ইচ্ছাই না হয় তাহলে মেয়েটির মন নিয়ে খেললেন কেন।নিশ্চই তাকে প্রেম ভালোবাসার কথা বলেছেন এমন ভাবে কথা বলেছেন যেনো আপনার প্রতি সে আকৃষ্ট হয় কিন্তু যখন ওনি আপনার উপর দুর্বলতা ফিল করলো এবং রিলেশন করতে চাইলো তাহলে আপনি পিছিয়ে গেলেন কেন।
আপনার বিবেগের কাছে জবাবদিহি তে পড়তে হবে আপনাকে। কাজেই ওনাকে সব বুঝিয়ে বলেন ও সব কিছু ভুলে যেতে বলেন এবং ক্ষমা চান ওনার কাছ থেকে। এবং তওব করুন যেনো পরবর্তীতে এরকম কিছু না করেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy