হার্টের ওষুধ?
প্রায় ১০ মাস আগে বুকে ব্যাথা হয় এবং আমি ডাক্তারের শরণাপন্ন হই। আমার প্রেশার ছিল ১৬০/৮০। ইকো-কার্ডিওগ্রাম, ইসিজি, ইটিটি সব রিপোর্ট নরমাল আসে। ডাক্তার সাহেব আমাকে কিছু ওষুধ সাজেস্ট করেনঃ Trocer 2.6sr, Cardizem 60mg, Atova 10, Preclot As.
প্রায় ২ মাস পর আমি আবার উনাকে দেখায় এবং সেসময় আমার প্রেশার নরমাল আসে। এরপর প্রায় ৪ মাস পর নভেম্বরের দিকে দেখা করি এবং প্রেশার বেশি আসে। তখন প্রেশার বেশি আসার কারণও ছিল যে তখন আমি জার্নি করছিলাম এবং প্রায় বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত কিছু না খাওয়া ছিল। তখন ডাক্তার সাহেব বললেন যে মার্চ এপ্রিলের সময় আবার আসতে এবং সেসময় তিনি ওষুধ কমিয়ে দিবেন। বাট এখন ত আর করোনা পরিস্থিতির জন্য যেতে পারছিনা।
ইন্টারনেট থেকে ইনফরমেশন পেলাম যে Cardizem এর পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে কোষ্ঠকাঠিন্য আছে। ইদানীং আমার অনেক বেশি কোষ্ঠকাঠিন্য সমস্যা হচ্ছে।
১. আমি কি Cardizem এর পরিবর্তে অন্য কোন ওষুধ খেতে পারবো?
২. আমার এখন কোন কোন ওষুধ বাদ দেয়া উচিত?
১মাস আগে প্রেশার ছিল ১৪০/৮০
1 Answers
আপনি উক্ত চিকিৎসক কে কল করুন ও বিস্তারিত জানিয়ে দিয়ে ঔষধ পরিবর্তন করুন। আপনার ক্ষেত্রে নিয়মিতভাবে সঠিক ডোজ সম্পূর্ন করাই উত্তম কাজেই উক্ত চিকিৎসক এর পরামর্শ নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy