3 Answers
খুশকির সমস্যা থেকে রেহাই পেতে বাজারে নানা ধরনের শ্যাম্পু বা লোশন পাওয়া যায়। সেগুলিতে থাকা রাসায়নিক উপাদানের প্রভাবে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। ঘরোয়া কিছু উপায় অবলম্বন করে খুশকির সমস্যার সমাধান করা যায়। এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। খুশকির সমস্যার সমাধান করার কয়েকটি উপায় হলো-
টকদই- খুশকির সমস্যা থেকে বাঁচতে টকদই খুব কার্যকরী। খুশকি দূর করতে টকদই মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন। খুশকির সমস্যা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সপ্তাহে দুবার এভাবে চুলে টকদই ব্যবহার করা যেতে পারে।
লেবুর রস- দুই টেবিল-চামচ লেবুর রস অল্প পানির সঙ্গে মিশিয়ে মাথায় ভালো করে ম্যাসাজ করুন। ২-৫ মিনিট ম্যাসাজ করার পর চুল ধুয়ে নিন। খুশকির সমস্যা পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সপ্তাহে দুবার এভাবে চুলে লেবু ব্যবহার করা যাবে।
পেঁয়াজের রস- খুশকি দূর করার অনন্য উপাদান পেঁয়াজের রস। দুটি পেঁয়াজ ভালো করে বেটে এক মগ পানিতে মিশিয়ে নিন। মাথায় এই পেঁয়াজের রস ভালো করে লাগিয়ে মালিশ করুন। কিছুক্ষণ পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দুবার পেঁয়াজের রস মাথায় মাখলে খুশকির সমস্যায় দ্রুত উপকার পাবেন।
নারিকেল তেল- নারিকেল তেল খুশকির প্রকোপ কমাতে খুবই কার্যকরী। এ ছাড়া চুলে গোড়া ময়েশ্চারাইজ করে খুশকি এবং স্ক্যাল্প ইনফেকশনের সম্ভাবনাও অনেক কমিয়ে দেয়। সপ্তাহে দুবার চুলের গোড়ায় সামান্য উষ্ণ নারিকেল তেলের মালিশ করলে দ্রুত উপকার পাবেন।
মেথি - মেথি সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিয়ে ভালো করে বেটে নিন। ছেঁকে নেয়া পানি ফেলে দেবেন না। এবার বেটে নেয়া মেথি চুলের গোঁড়ায় মাথার ত্বকে ভালো করে লাগিয়ে নিন। ঘণ্টাখানেক রেখে চুল ভালো করে ধুয়ে ফেলুন। চুল ধোয়ার পর মেথি ভিজিয়ে রাখা পানি দিয়ে আরও একবার চুল ধুয়ে নিন। এভাবে সপ্তাহে দুবার মেথি-মালিশ করলে উপকার পাওয়া যাবে দ্রুত।
নিমের রস- মাথার খুশকি তাড়তে নিম অত্যন্ত উপযোগী। নিমের রস বা নিম পাতার পেস্ট বানিয়ে মাথায় লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। খুশকি তাড়ানোর পাশাপাশি চুলে পুষ্টি জোগাবে।
তুলসী ও আমলকির মিশ্রণ- কয়েকটি তুলসী পাতা নিয়ে আমলকী পাউডারের সঙ্গে মিশিয়ে ভালো করে পেস্ট করে নিন। তিন মিনিট এই পেস্ট মাথার ত্বকে লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণ চুলের ত্বকে পুষ্টি জোগায় এবং খুশকি কমাতে সাহায্য করে।
আপনি সপ্তাহ ৩ দিন ডাব শ্যাম্পু ব্যবহার করবেন।তবে শ্যাম্পু চুলে দিয়ে হালকা মেসেজ করবেন।প্রথম ২/১ মিনিট মেসেজ করে ধুয়ে ফেলুন তার পর আবার একটু শ্যাম্পু নিয়ে ২/৩ মিনিট মেসেজ করে ২ মিনিট রেখে দিয়ে তার পর ধুয়ে নিবেন।
এছাড়াও খইলা ক্রয় করবেন খাটি শর্ষের তেল বিক্রি যেখানে করে সেখানে খোজ করুন পেয়ে যাবেন। এই খইলা গুলো একটু পরিমানে( ২ চামচ হবে) এসব ভিজিয়ে রাখুন এবং সেগুলো দিয়ে পরের দিন মাথায় ধুয়ে নিন এবং ভিজানো খইলা দিয়ে মাথায় মেসেজ করুন দেখবেন ৪/৫ দিনের মধ্যেই মাথা পরিস্কার হবে।
এবং গোসল শেষে নারকেল তেল দিবেন। তবে এমন ভাবে দিবেন যেনো মাতার ত্বকে তেল পৌঁছায় প্রয়োজনে চুল ছোট করে নিবেন।
পাশাপাশি ভিটামিন ই সমৃদ্ধ খাবার ও ভিটামিন ঈ ক্যাপসুল খাবেন ও বেশি করে পানি পান করুন।
ধন্যবাদ
নারিকেল তেল ও লেবু খুশকি দূর করতে খুব ভালো কাজ করে। দুই টেবিল-চামচ নারিকেল তেল ও সমপরিমাণ লেবুর রস একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে মালিশ করুন। এর পর শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন। তবে মাথার ত্বক সংবেদনশীল তাদের লেবু ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy