2 Answers
ক্যাশ ইনঃ বিকাশ প্রদত্ত সেবাসমূহ ব্যবহার করতে আপনার একাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে। ক্যাশ ইন সেবার মাধ্যমে আপনি যেকোন বিকাশ এজেন্ট থেকে আপনার বিকাশ একাউন্টে টাকা জমা করতে পারবেন। ক্যাশ ইন করার জন্যে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন - ১। যেকোনো বিকাশ এজেন্টের কাছে যান ২। এজেন্ট কে আপনার টাকা জমা দেয়ার পরিমাণ বলুন (টাকার পরিমাণ ৫,০০০ বা তার বেশি হলে ছবি যুক্ত পরিচয়পত্র বা পরিচয়পত্রের নাম্বার উল্লেখ করতে হবে) ৩। আপনার একাউন্ট নাম্বার এবং টাকা জমার পরিমাণ এজেন্ট এর রেজিস্টার-এ লিখুন ৪। আপনি যে পরিমাণ টাকা জমা করতে চাইছেন তা এজেন্ট কে দিন ৫। এজেন্ট আপনার একাউন্টে সমপরিমাণ টাকা জমা করে ক্যাশ ইন সম্পন্ন করবেন বিঃদ্রঃ ক্যাশ ইন এ কোন প্রকার চার্জ নেই সম্পুর্ণ বিনামূল্যে। আপনি এবং এজেন্ট দুজনই কনফার্মেশন মেসেজ পাবেন। এজেন্ট এর স্থান ত্যাগ করার পূর্বে এজেন্ট রেজিস্টারে আপনার স্বাক্ষর দিতে ভুলবেন না। ক্যাশ আউটঃ যদি আপনার বিকাশ একাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে, তাহলে আপনি যেকোনো সময় দেশের যেকোনো স্থান থেকে টাকা তুলতে পারবেন। আপনার ওয়ালেট থেকে টাকা তোলার জন্যঃ ১। যেকোনো বিকাশ এজেন্ট এর কাছে যান। ২। এজেন্ট কে আপনার টাকা তোলার পরিমান বলুন। ৩। আপনার বিকাশ একাউন্ট নাম্বার এবং টাকার পরিমান এজেন্ট এর রেজিস্টার বইতে লিখুন। ৪। বিকাশ মোবাইল মেন্যুর জন্য আপনার মোবাইলে *২৪৭# ডায়েল করুন। ৫। “ক্যাশ আউট” বেছে নিন। ৬। “ফ্রম এজেন্ট” বেছে নিন। ৭। এজেন্ট এর বিকাশ একাউন্ট নাম্বারটি দিন (এজেন্টকে জিজ্ঞাসা করুন)। ৮। টাকার পরিমান লিখুন। ৯। আপনার বিকাশ মোবাইল মেন্যু পিন প্রবেশ করান। বিঃদ্রঃ ক্যাশ আউটে চার্জ হাজারে ১৮.৮৫ টাকা। সম্পন্ন! আপনি এবং এজেন্ট দুজনই একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন। টাকা গুনে নিন এবং কাউন্টার ত্যাগ করার পূর্বে এজেন্ট এর রেজিস্টার বইতে স্বাক্ষর করুন।
আপনি যদি বিকাশ একাউন্ট এর টাকা ক্যাশ আউট করতে চান।তাহলে এজেন্ট নাম্বার লাগবে।অর্থাৎ কোন বিকাশ লেনদেন ব্যবসায়ীর এজেন্ট নাম্বারে আপনি ক্যাশ আউট করতে পারবেন।তবে যদি আপনি *২৪৭#কোড ডায়েল করে ক্যাশ আউট করেন তাহলে প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ ১৮.৫০ টাকা কাটবে(১৮ টাকা ৫০ পয়সা)
আর যদি আপনি বিকাশ এপ্স এর মাধ্যমে ক্যাশ আউট করেন তাহলে প্রতি ক্যাশ আউট হাজারে ১৭.৫০ টাকা চার্জ নিবে।(১৭ টাকা ৫০ পয়সা)
অর্থাৎ যদি আপনি ১০০০ ক্যাশ আউট করেন তাহলে একাউন্ট এ টাকা থাকা লাগবে ১০১৮.৫০+ টাকা।
এবং যদি ১০০ টাকা ক্যাশ আউট করেন তাহলে একাউন্ট এ টাকা থাকা লাগবে ১০১.৮৫+ টাকা।
আবার যদি আপনার বিকাশ একাউন্ট এ ক্যাশ ইন করতে চান ৫/৭ হাজার বা এরো বেশি করতে চান তাহলে ক্যাশ ইন ফ্রি করে নিতে পারবেন এতে কোন চার্জ নিবে না এজেন্ট ব্যবসায়ী বা বিকাশ কোম্পানি।
তাছাড়া এপ্স দিয়ে সেন্ট মানি করা ফ্রি এবং *২৪৭#কোড ডায়েল করে প্রতি সেন্ট মানিতেই মাত্র ৫ টাকা চার্জ নিবে।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy