1 Answers

আপনি যদি আপনার বর্তমান স্ত্রীর অসম্মতিতে আরেকটি বিবাহ করেন তা হবে আপনার স্ত্রীর উপর অন্যায় । আপনি একটি জিনিষ চিন্তা করুন আপনার পরিবার আপনাকে জোর করে বিয়ে দিয়েছ যে মেয়ের সাথে তার তো কোনো দোষ নেই । আপনার উচিত একজন স্বামী হিসেবে স্ত্রীর অধিকার আদায় করা । মানুষতো সবসময় তার পছন্দ অনুযায়ী সবকিছু পায় না তবু তার যাই থাকে তা নিয়েই সে জীবনটা পার করে আর জীবনের এই চলার পথে মানুষের অনেক অপছন্দের জিনিষই একসময় অতি পছন্দের হয়ে উঠে । আপনি আপনাদের এই সম্পর্কটাকে কিছু সময় দিন । আপনি দেখুৱ আপনার স্ত্রী আপনার প্রতি কতটুকু ডেডিকেটেড দেখবেন আপনার জন্য তার ভালোবাসাই তাকে আপনার কাছে পছন্দনীয় করে তুলবে । আর আপনি কাউকে কষ্ট দিয়ে নিজে সুখী হতে চাইলে ইহকালে হয়ত আপনি সুখী হয়ে যাবেন কিন্তু পরকালে আপনি আদৌকি সুখী হবেন ? নিজের বিবেকের কাছি প্রশ্ন করুন । আল্লাহ আপনাকে হেদায়াত দান করুক । আমীন ।

2910 views Answered

Related Questions

Next steps