আমার বয়স ১৬ বছর।আমি কী ধরনের ব্যায়াম করতে পারি?
আমার বয়স ১৬ বছর।আমি কী ধরনের ব্যায়াম করতে পারি।এবং কী ধরনের খাবার খাওয়া উচিত।পুরো লাইফষ্টাইল বলবেন প্লিজ।বি:দ্র:আমি দ্রুত লম্বা হতে চাই।কারন,আমি ভবিষ্যতে মডেল হতে চাই।
2767 views
3 Answers
আপনি নিচের নিয়ম অনুসরণ করুন। আশা করি এতে ভালো ফলাফল পাবেন।
– প্রথমে দুই পা সামনের দিকে ছড়িয়ে মেঝেতে বসুন। এরপর দু পায়ের পাতা, কোমর এবং কোমরের পেছনের অংশের উপর ভর দিয়ে কোমর থেকে দেহের উপরের অংশ পেছনের দিকে হেলিয়ে নিন।
– এবার দুহাত একসাথে করে রেখে দেহের উপরের অংশ একবার ডানে নিয়ে হাত মাটিতে ছোঁয়ান। আবার একইভাবে বামে ছোঁয়ান।
– এই ডান-বাম করার ব্যাপারটি দ্রুত করে করবেন। তবে প্রথমে খুব বেশিবার করবেন না, যতোটা পারবেন ততোটাই করুন। ধীরে ধীরে এর মাত্রা এবং গতি দুটিই বাড়িয়ে দেবেন। খুব দ্রুত ফলাফল পেয়ে যাবেন।
– আরও ভালো ফলাফলের জন্য পায়ের পাতা মেঝে না রেখে পা দুটো একটু উপরে তুলে নিয়ে শুধুমাত্র কোমর ও কোমরের পেছনের অংশে ভর দিয়ে ব্যায়ামটি করে নিতে পারেন।
– প্রথম দিকে প্রতিদিন ২-৫ মিনিট এই ব্যায়াম করুন, এরপর দেহ সয়ে এলে ব্যায়ামের সময় বাড়িয়ে নিন।
মনে রাখুন ছোট্ট কিছু বিষয়
– ব্যায়ামের পাশাপাশি খাবারের দিকে অবশ্যই নজর দিতে হবে। অস্বাস্থ্যকর খাবার খেয়ে এই ব্যায়াম করলে ফলাফল পাওয়া সম্ভব নয়।
– সকালে মাত্র ১০ মিনিটের জগিং বা সাইকেল চালানোর অভ্যাস অনেক দ্রুত এই সমস্যা সমাধান করতে পারে। যদি পারেন এই অভ্যাসটিও রপ্ত করে ফেলুন।
– প্রচুর পরিমাণে পানি পানের অভ্যাস করুন। এবং উপরের ব্যায়ামটি প্রতিদিন করুন।
খাদ্যাভ্যাস
প্রতিদিন পুষ্টিকর এবং প্রোটিন জাতীয় খাবার খান। মাছ, মাংস, টাটকা শাকসবজি, ডাল, তৈলাক্ত মাছ, দুধ এবং দুগ্ধজাত খাদ্য এবং প্রতিদিন সকালে লেবু ও মধু মেশানো জল পান করুন।
2767 views
Answered
আপনি পুশআপ চিনআপ করতে পারেন তাছাড়া প্রতিদিন ডিম দুধ মাছ মাংস খান একটিও বাদ দিবেননা
2767 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy