সঠিক পরামর্শ দিবেন?
আমি প্রায় ২ বছর থেকে সকালের খাবার খায় না। আমি দিনে ২ বার খায়। দুপুরে আর রাতে। আমার ক্লাশ সকাল ৮ টায়। সকালে ঘুম থেকে উঠে কলেজ চলে যায়। মন হলে ক্যান্টনি এ কিছু খায় না হলে খায় না।
আর আমার অভ্যাস হয়ে গেছে,সকালে না খেলে আমার খিদা লাগে না।
এখন আমার প্রশ্ন হল, এই জন্য আমার কি কোন সমস্যা হবে। আর সমস্যা হলে কি ধরনের সমস্যা হবে, বা কি ক্ষতি হবে বিস্তারিত জানাবেন।
2701 views
1 Answers
সকালের নাস্তা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হিসেবে ধরা হয়। সকালের ভালো নাস্তা সারাদিনের ভালো কাজের জন্য মনকে প্রফুল্ল রাখে, দিনের কাজের জন্য শরীরকে প্রস্তুত করে তোলে। সকালের নাস্তার গুরুত্ব এড়িয়ে গেলে শরীরের ওপর এর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন গবেষকেরা। সকালের নাস্তা নিয়ে যে সাধারন ভুল আমরা করে বসি তা এড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সকালের নাস্তা বাদ দিলে যে রোগগুলো হয়-
ডায়াবেটিসঃ আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন এ প্রকাশিত এক গবেষণার তথ্য অনুযায়ী, সকালের নাস্তা বাদ দিলে মহিলাদের ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়। এই গবেষণায় দেখা যায়, যেসব মহিলারা প্রতিদিন ভালোভাবে নাস্তা করেন তাদের চাইতে নাস্তায় অবহেলা করা মহিলাদের টাইপ টু ডায়াবেটিস হবার ঝুঁকি বেশি।
হৃদরোগঃ Circulation নামের একটি জার্নালে প্রকাশিত হওয়া গবেষণায় দেখা যায়, নিয়মিত সকালে নাস্তা করলে ৪৫ থেকে ৮২ বছর বয়সী মানুষের হৃদরোগ কম হয়। এতে আরও দেখা যায়, নাস্তায় অনিয়ম হলে উচ্চ রক্তচাপ এবং রক্তে উচ্চমাত্রায় চিনির পরিমাণ দেখা দেয়।
স্মৃতিশক্তিঃ আমেরিকান ডায়েট অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত ৪৭ টি গবেষণা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সকালে নাস্তা করলে উন্নতি হয় স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের ক্ষমতা এবং এতে পরীক্ষায় ভালো ফল করা সম্ভব হয়। বিশেষ করে বাচ্চাদের মস্তিষ্কের সঠিক উন্নতি ও বৃদ্ধির জন্য স্বাস্থ্যকর নাস্তা খাওয়া খুবই জরুরি। এছাড়া তাদের শারীরিক বৃদ্ধিতেও সকালের নাস্তা অপরিহার্য। অন্যদিকে সকালে পর্যাপ্ত খাবারের অভাবে দেখা দেয় ঠিক এর বিপরীত অবস্থা।
ওজন বেড়ে যাওয়াঃ জানা গেছে,যারা সকালের নাস্তা খান তিন মাসের মাথায় তাদের ওজন গড়ে ১৭.৮ পাউন্ড কমে যায়। এবং যাদের মাঝে অতিরিক্ত মুটিয়ে যাওয়ার প্রবণতা আছে তারা সকালের নাস্তা বাদ দেন খুব বেশি। সকালে নাস্তা না খাবার ফলে দুপুরের দিকে তাদের খিদে লাগে এবং তারা অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলেন ফলে তাদের ওজন অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যায়। অর্থাৎ নাস্তা বাদ দিলে ওজন বাড়ে বেশি। যারা সকালের নাস্তা বাদ দিয়ে ডায়েট কন্ট্রোল করেন, তাদের ওজন কমার প্রবণতা কম।

Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy