দয়া করে সবাই ভাল একটা পরামর্শ দিবেন। আমি একজন নরমাল ফ্যামিলির লোক। আমি অস্ট্রেলিয়া যেতে চাই। আমার এক বন্ধু নিবে আমাকে। সে বলছে ফ্রি ভিসা। এখন কত টাকা লাগে সে বলছে ৫লাখ ৫০হাজার টাকা খরচ হবে টোটাল । ভিসা আসলে টাকা দিতে হবে। এখন পাসপোর্ট করতে এখন আমাকে কত বয়স দিতে হবে এবং ফ্রি ভিসা গেলে কেমন হবে। অথবা অস্ট্রেলিয়া কোন ভিসা থেকে টাকা বেশি ইনকাম করা যাবে। আমাকে ভাল একটা পরামর্শ দিবেন?

দয়া করে সবাই ভাল একটা পরামর্শ দিবেন। আমি একজন নরমাল ফ্যামিলির লোক। আমি অস্ট্রেলিয়া যেতে চাই। আমার এক বন্ধু নিবে আমাকে। সে বলছে ফ্রি ভিসা। এখন কত টাকা লাগে সে বলছে ৫লাখ ৫০হাজার টাকা খরচ হবে টোটাল । ভিসা আসলে টাকা দিতে হবে। এখন পাসপোর্ট করতে এখন আমাকে কত বয়স দিতে হবে এবং ফ্রি ভিসা গেলে কেমন হবে। অথবা অস্ট্রেলিয়া কোন ভিসা থেকে টাকা বেশি ইনকাম করা যাবে। আমাকে ভাল একটা পরামর্শ দিবেন।
3749 views

2 Answers

ভাই ফ্রী ভিসা নামে কোন ভিসা নাই এটা এক ধরনের প্রতারণা।  আর বেশি কিছু বলতে চাই না.. . 

3749 views Answered

ফ্রি ভিসা বলতে কিছু নেই এইগুলো সব ভুয়া কথা।  তাছাড়া বর্তমানে বিদেশে যেতে এত টাকা লাগেনা। আপনি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি অফিসের  মাধ্যমে  সবকিছু জানতে পারবেন। 

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি অফিস
এক্সটেনশন বিল্ডিং (দ্বিতীয় তলা)
৮৯/২, কাকরাইল, ঢাকা-১০০০
এইটা হলো এই অফিসের  ঠিকানা। তাছাড়া আপনি অনলাইনের মাধ্যমেও  আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। লিংকটি হচ্ছে 
http://www.bmet.gov.bd/
আপনি আপনার টাকাগুলো আপনার বন্ধুকে দেয়ার আগে আরেকবার ভেবে নিন।  কাজটি ঠিক হবে কিনা।  কিন্তু আমার মতে  ফ্রি ভিসা বলতে আসলে কিছুই নেই।  অনেকে এইরকম কথা বলে অনেকের কাছ থেকে অনেক টাকা নেয়।  কিন্তু কাজের কাজ কিছু হয়না।  বরঞ্চ সর্বশান্ত হয় দেশে ফিরে আসতে হয় । এরকম অনেক কাহিনী আজকাল খবরের কাগজে দেখা যায়। তাই আমি আবারো বলছি আপনি যা সিদ্ধান্ত নিবেন একটু ভেবে চিন্তে  নিবেন।  
আপনার জন্য শুভ কামনা। 
3749 views Answered

Related Questions

আমার জিএফ এর সাথে আমার ২.৫ বছরের রিলেশন।আমার বয়স ২১ বছর আর জিএফ এর বয়স ১৮ বছর।আমার জিএফ আমাকে ছাড়াও কিছুদিন অন্য একটা ছেলের সাথে ফোনে কথা বলতো।আমি জানতে পারলে কোরান শপথ করে বলেছে, সে তার সাথে এমনি কথা বলছে।তাকে ভালবাসে না, ভালবাসে শুধু আমাকে। আর (কোরান শপথ) করে বলেছে এমন ভুল আর কোনদিন হবেনা আর সে শুধু আমাকে চাই ।২-৩ দিন অনেক কান্নাকাটি করছে আর আমার কাছে মাফ চেয়েছে।,আর সেই ছেলেটার সামনে আমার জিএফ বলেছে যে সে শুধু আমাকে ভালবাসে, আর তার সাথে এমনি কথা বলেছে।এখন কথা হলো মেয়েটা কি আমাকে সত্যই ভালোবাসে। জানাটা প্রয়োজন, কারণ মেয়েটা আমাকে প্রচন্ড চাপ দিচ্ছে বিয়ে করার জন্য।?
3 Answers 3152 Views

Next steps