1 Answers

"আযল" হল, স্ত্রীমিলনের সময় বাইরে
বীর্যপাত করা। যার উদ্দেশ্য স্ত্রীকে গর্ভধারণ
থেকে বিরত রাখা। শারীরিক অসুস্থতার দরুন দীনদার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে 
অস্থায়ীভাবে আযল করা শরী‘আতে বৈধ। আযল হল- সাময়িকভাবে জন্ম
নিয়ন্ত্রণের জন্য একটি কৌশলমাত্র। তবে
বিশ্বাস রাখতে হবে যে, আল্লাহ চাইলে এর পরেও
গর্ভে সন্তান আসতে পারে। জনৈক ব্যক্তি রাসূল
(ছাঃ)-এর নিকট এসে বলল, আমার দাসীর সাথে আমি
মিলিত হলেও তার গর্ভধারণ আমি পছন্দ করি না।
তিনি বললেন, তুমি চাইলে আযল করতে পার, তবে
আল্লাহ তা‘আলা যা তাক্বদীরে লিখেছেন তা হবেই। 
(মুসলিম হা/৩৬২৯; মিশকাত হা/৩১৮৫) ।
সন্তানের ভরণ-পোষণের ভয়ে ‘আযল’ করা নিষিদ্ধ।
আল্লাহ বলেন, ‘তোমরা দরিদ্রতার ভয়ে সন্তানদেরকে
হত্যা করো না। কেননা আমি যেমন তোমাদেরকে রূযী
দেই, তেমনি তাদেরকেও রূযী দেব’ (আন‘আম ৬/১৫১) 

3315 views Answered

Related Questions

Next steps