মনের কষ্ট সম্পর্কে ইসলাম কি বলে, জানতে চাই?

আমি জানি বিয়ের আগে ইসলামের আইন অনুযায়ী ভালবাসা ঠিক না। কিন্তু আমার প্রশ্ন? ভালবাসার মানুষের জন্য মনের মধ্যে কষ্ট পাওয়া। তার জন্য কান্নাকাটি করা,তার জন্য বুকের মধ্যে কষ্ট জমা করে রাখা। মনের এই আবেগ সম্পর্কে ইসলাম কি বলে.? এই কষ্টের কি কোন মূল্য আছে। মনের এসব অনভুতির সম্পর্কে ইসলাম কি বলে। দয়া করে বলবেন প্লিজ।
3218 views

1 Answers

যেখানে আল্লাহ্ হুকুম নাই সেখানে দূখ কষ্টের মূল্য নাই!

 কোন যুবতীকে বোন বা বন্ধু বানিয়ে কি তার সাথে দেখা  অবাধ মেলামেশা করা বা কথাবার্তা বলা ও পত্রালাপ করা বৈধ?

কোন যুবতীর সাথে কোন যুবকের নিষ্কাম বন্ধুত্ব অসম্ভব। পরন্ত সেই বন্ধুত্বের জোরে দেখা সাক্ষাৎ ও অবাধ মেলামেশা করা বা কথাবার্তা বলা ও পত্রালাপ করা নিঃসন্দেহে হারাম। তেমনি কোন যুবতীকে ‘বোন’ বানিয়েও অনুরূপ দেখা সাক্ষাৎ ও অবাধ মেলামেশা করা বা কথাবার্তা বলা ও পত্রালাপ করা বৈধ নয়। কারণ ‘বোন’ বলতে বলতেই বান আসে। ‘বোন’ বলতে বলতেই মনের বন তুফান তোলে। বরং কারো সাথে ‘মা’ পাতিয়েও অনুরূপ দেখা সাক্ষাৎ ও অবাধ মেলামেশা ইত্যাদি বৈধ নয়। যেহেতু কাউকে ‘বউ’ বললেই যেমন সে নিজের ‘বউ’ হয়ে যায় না। তেমনি কাউকে ‘মা’ বা ‘বোন’ বললেই নিজের মাহরাম হয়ে যায় না; যতক্ষণ না তাদের সাথে রক্ত, দুগ্ধ বা বৈবাহিক সম্পর্ক কায়েম হয়েছে।



3218 views Answered

Related Questions

Next steps