আমি বাবা মা কেও কষ্ট দিতে চাই না, যাকে ভালবাসি তাকেও কষ্ট দিতে পারব না। আমার কি করা উচিত?
আমি একটি ছেলেকে ভালবাসি, সেও আমাকে ভালবাসে। আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি ফাস্ট ইয়ার আর সে সবে অনার্স শেষ করেছে, আমাদের কারও পড়ালেখা শেষ হয়নি, বাবা মা সবই জানে কিন্তু ছেলেটিকে কোন দিনই মেনে নেবে না বলে দিয়েছে কারণ তারা মনে করেন কা্উকে ভালবাসলেই যে বিয়ে করতে হবে তা নয়, বিয়ে করতে হবে ভাল পরিবার আর ছেলের রোজগার কেমন তা দেখে, তাদের ধারণা, মেয়ে প্রেম করে বিয়ে করেছে জানলে এবং এটা মেনে নিয়েছে জানলে সমাজের সবাই তাদের ছোট চোখে দেখবে এবং তাদের ইচ্ছা কোন সম্ভ্রান্ত বা প্রতিষ্ঠিত ভাল পরিবারে আমার বিয়ে হোক,কারণ আমি বড় মেয়ে। তাদের ধারণা টা এমন আমি বড় মেয়ে জন্যে আমার প্রেম করা চলবে না সমাজের সবার কাছে আমাকে ভাল থাকতে হবে। কিন্তু আমি যাকে ভালবাসি তাদের আর্থিক অবস্থা তত ভাল নয় এবং ছেলেটিও ভাল চাকরি পায়নি বা এখনও প্রতিষ্ঠিত হয়ে উঠেনি, কিন্তু আমার বাবা মা আমাকে এখনই বিয়ে দিতে চায়। কিন্তু আমি যাকে ভালবাসি তাকে ছাড়া থাকতেও পারবো না আবার বাবা মা কে কোন ভাবে বুঝাতেও পাড়ছি না যে আমি তাদের পছন্দমত বিয়ে করতে চাই না, আর এখনই বিয়ে করতে চাইনা। আমার বাবা মা খুবই সহজসরল, আবেগ প্রবন, অল্পতেই ভেঙে পড়েন। যেকোন বিষয়ে তাদের সামাজিক ভীতি বেশি, অর্থাৎ লোকে কি বলবে এই চিন্তা। যদি বাবা মায়ের পছন্দমত বিয়ে না করে যাকে ভালবাসি তাকে বিয়ে করি তাহলে তারা অনেক কষ্ট পাবে। ছেলেটি খারাপও নয় বা নেশাগ্রস্থও নয় বা বখাটে বা প্রতিবন্ধিও নয়, এমনও নয় যে, অন্য কোন সমস্যা আছে, তাছাড়া ছেলেটির পরিবার ও ভাল, শুধু টাকাপয়সা ,স্ট্যাটাস আমাদের চেয়ে একটু কম । তবুও বাবা মা কোনভাবেই আমার পছন্দ মেনে নিতে পারছে না। আমি বাবা মা কেও কষ্ট দিতে চাই না, যাকে ভালবাসি তাকেও কষ্ট দিতে পারব না। আমার কি করা উচিত?
4 Answers
যেহেতু ছেলেটি পড়াশুনা করছে।
আপনি আর কিছু দিন অপেক্ষা করুন
একটি ভালো চাকরি পেলে টাকা হতে
বেশি সময় লাগবেনা।
আপনার বাবা, মা যেহেতু জানে
আপনার ভালোবাসার মানুষটাকে।
তাদেরকে অনেক অনেক বোঝানোরচেষ্টা করতে থাকুন
এক বার না পারিলে দেখ শতবার।
ধন্যবাদ _____
আপনার প্রশ্নের হিসাব নিকাশ অনুযায়ী যা বুঝলাম, আপনার হাতে সমাধান এখন একটাই আর সেটা হচ্ছে আপনার পিতা-মাতার কথা অবাধ্য করবেন নাকী আপনার ভালবাসাকে প্রত্যাখান করবেন। এটা ছাড়া আর কোনো রাস্তা নাই।কারন,আপনি চাচ্ছেন কাওকে কষ্ট দিতে ইচ্ছুক না। আর এটা আপনার দ্বারায় সম্ভব না,কারন আপনাকে অত্যন্ত একটা ডিসিশন বেচে নিতেই হবে। এখন আপনার ডিসিশন আপনি কোনটা বেচে নিবেন।
প্রয়োজনে আপনার ভালবাসার মানুষটিকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। কিন্তু কখনোই মা বাবার মনে কষ্ট দিয়ে একা একা বিয়ে করতে যাবেন না। এতে আপনার ভবিষ্যৎ খারাপ হতে পারে।
আপনি মা বাবা এবং যাকে ভালো বাসেন কাউকে ছাড়তে পারবেন না বলছেন। আমি মনে করি আপনি দুই পক্ষকেই বুঝানোর চেষ্টা করুন এর মাঝে ছেলেটির ও একটি ভাল চাকুরী হলে তার আথিক ভাবে সম্মানিত হবেন। তখনি আপনার বাবা মা সম্মতি দিতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy