পুত্রের বিয়ের পর পিতা মাতার নিকট থাকা সম্পর্কে ইসলাম কি বলে?

আমি এরকম শুনেছি যে পুত্রের বিয়ে হয়ে গেলে পিতামাতার উচিৎ তাকে পৃথক করে দেওয়া। এটা সম্পর্কে সঠিক ফতোয়াটি জানতে চাই।

2953 views

1 Answers

আসলে মাসআলাটি হল- প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সন্তানের জন্য আলাদা ঘর কিংবা আলাদা ঘরের ব্যবস্থা না হলে আলাদা বিছানা করে দেওয়া। অর্থাৎ, মা বাবার বিছানা থেকে তার বিছানা পৃথক করে দেওয়া। বড় হয়ে গেলে সন্তান আর তাদের সঙ্গে থাকতে পারবে না। তাই "পুত্রের বিয়ে হয়ে গেলে পিতামাতার উচিৎ তাকে পৃথক করে দেওয়া" কথাটা ঠিক নয়। বিয়ের পর তো সে স্ত্রীর সঙ্গেই থাকবে। মা বাবার সঙ্গে থাকবে না। তাছাড়া সমাজেও এত বড় ছেলেকে পিতামাতার সঙ্গে রাখা হয় না। আর যদি পৃথক বলতে সম্পত্তি এবং বাড়ি পৃথক করে দেওয়া উদ্দেশ্য হয়, তাহলেও এটা ভুল। কারণ, এটা আবশ্যক কিংবা ওয়াজিব নয়। বরং সারাজীবন সন্তান তার মা বাবার সঙ্গে একই বাড়িতে থাকতে পারে। হ্যাঁ, ইচ্ছে করলে পৃথক করা যায়। তবে সেটা আবশ্যক নয়। আর এমতাবস্থায়ও যাতে জুলুম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

2953 views Answered

Related Questions

Next steps