ওজন বাড়াব কি করে, মোটা হতে চাই?
3 Answers
আপনার উচ্চতা বললে বোঝা যেত, আপনার ওজন ঠিক আছে কি না! তবে কিছু টিপস দিচ্ছি। নিম্নের নিয়মগুলো মেনে চললে আপনার ওজন এবং স্বাস্থ্য বাড়াতে পারবেন: ১. পুষ্টিকর, ভিটামিনযুক্ত ফলমূল, শাকসবজি খান। ফ্যাট জাতীয় খাবার গ্রহণ করুন। ২. প্রতি রাতে এক গ্লাস দুধ পান করুন। সঙ্গে এক চামচ মধুও খেতে পারেন। ৩. হালকা ব্যায়াম করুন। ৪. বিশ্রাম নিন। প্রতিদিন অন্তত ৭-৮ ঘন্টা ঘুমান। ৫. প্রচুর পরিমাণে পানি পান করুন। ৬. সময় পেলে দুপুরে হালকা ঘুমান। ৭. আতপ চালের ভাতের মাড় খেতে পারেন। ৮. উচ্চ ক্যালরি, উচ্চ শর্করাসম্পন্ন খাবার গ্রহণ করুন। ৯. বাদাম, ছোলা, দুধ, ডিম, মুরগীর কলিজা, পনির, লাল আটার রুটি ইত্যাদি নিয়ম করে খান। ১০. প্রতি সকালে চিরতার পানি খান। ১১. এই বয়সে অবশ্য টেনশন থাকার কথা নয়। তবুও থাকলে টেনশন পুরোপুরি বাদ দিন।
উচ্চতা জানালে ভাল হতো, রুটিন করে
টিপস গুলো অনুসরণ করলে ওজন
বাড়বে। নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং রাতের ঘুম ঠিক রাখেন, তাহলে আপনি তাড়াতাড়ি আপনার স্বাস্থ্য মোটা করতে পারবেন। না ঘুমাতে পারলে আপনার শরীর ক্যালরী ধরে রাখতে পারে না। রাতে তাড়াতাড়ি খাওয়া শেষ করুন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন।
সকালের নাস্তায় রান্না করা সুজি রাখবেন।
আতপ চালের ভাতের মাড় খেতে পারেন।
রাতে ঘুমানোর আগে ১ গ্লাস দুধ আর এক
চামুচ মধু খাবেন।
খাওয়ার পরিমাণ বাড়ান ৪-৫ বার খেতে
পারেন। রাতে অন্তত ৭-৮ ঘন্টা ঘুমাবেন।
সম্ভব হলে দুপুরে খাওয়ার পর ১ ঘন্টা
ঘুমাবেন
খাবারে রুচির জন্য সকালে খালি পেটে ১-২
চামচ নিমের রস অথবা কখনো চিরতার
পানি খান মাঝে মাঝে অর্জুনের ছাল ভিজিয়ে
খাবেন। অর্জুন গ্যাস্ট্রিক, বদ হজম এর
জন্যও ভাল কাজ করে। নিম, চিরতা, অর্জুন
এই ৩টিই ক্ষুধা বৃদ্ধি করে এবং রুচি বাড়ায়।
ক্যলরি যুক্ত খাবার বেশি খেতে পারেন
পাউরুটি জুস, চিপস ইত্যাদি।
সাথে সিরাপ সিনকারা খান 6 চা চামুচ করে
দিন দুইবার একমাস।
টিপস গুলো অনুসরণ করুন ফলাফল
পাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy