3 Answers
বেশিরভাগ ক্ষেত্রে ভুল খাদ্যাভ্যাস আর পর্যাপ্ত শারীরিক শ্রমের অভাবে স্বাস্থ্যহীনতার কারণ হতে পারে । ওজন বাড়াতে কিছু কৌশল মনে রাখতে হবে : * ক্ষুধা লাগলেই খাবার খান: সহজে বহন করা যায় এমন খাবার সাথে রাখুন বাড়ির বাইরে থাকলে। সারা দিনের জন্য যখন কর্মপরিকল্পনা করবেন তখন কি ধরনের স্ন্যাক্স আপনি সাথে নিবেন তাও ঠিক করে রাখুন। কখনই এমন অবস্থা যেন না হয় যে, আপনি ক্ষুধার্ত কিন্তু আপনার সাথে খাবার নেই। Quick snacks হিসেবে সাথে রাখতে পারেন যেকান মৌসুমি ফল / juice / প্যাকেটজাত পনির ও ক্রাকার/ যেকোন ধরনের বাদাম ইত্যাদি। ৩-৪ ঘন্টা পর পর আপনাকে খাবার খেতে হবে, যদি ক্ষুধা নাও লাগে তবুও অল্প কিছু খেতে চেষ্টা করুন। *ক্যালরি পান করুন : high-calorie drinks পান করুন।Fruit juice, smoothies, milkshakes ও এমন products বেছে নিন যেগুলোতে ক্যালরি বেশি পরিমানে আছে। আপনার প্রধান খাবারের সাথে juice বা low-fat milk পান করুন। রাতে ঘুমাতে যাবার আগে smoothie বা milkshake পান করুন। * সকালের নাস্তা কখনই বাদ দিবেন না: সারা দিনের খাবারে মধ্যে সকালের নাস্তা খুবই গুরুত্ব পূর্ণ, তা ওজন কমানো বা বাড়ানো যাই হোক না কেন! যারা ওজন বাড়াতে চান তাদের জন্য এটি একটি ভাল সুযোগ ক্যালরি গ্রহনের। যদি সকালের নাস্তা বাদ দেন তবে প্রায় ৪০০ ক্যালরি গ্রহন থেকে বঞ্চিত হতে হয়! যদি প্রতিদিন সকালের নাস্তায় ৪০০-৫০০ ক্যালরি গ্রহন করা যায় তবে মাস শেষে প্রায় ৩ পাউন্ড ওজন বাড়াতে সক্ষম হবেন। *ছুটির দিনে খাবার : ছুটির দিনে আপনার খাবার সময়সুচি যেন ওলট পালট না হয় সেদিকে লক্ষ্য রাখুন। দুপুর পর্যন্ত ঘুমালে অনেক খানি ক্যালরি মিস হয়ে যায়। যদি late morning বা early afternoon পর্যন্ত ঘুমানো একান্ত দরকার হয় তবে খাবার সময়গুলোতে এর্লাম দিয়ে রাখুন। এবং, হ্যা , অবশ্যই কিছু ব্যায়াম করতে হবে নিয়মিতভাবে। এভাবেই পেতে পারেন আপনার কাঙ্খিত দেহের ওজন।
আপনি খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন। প্রতিদিন খাবারে সুষম ও পুষ্টিকর খাবার রাখুন। শর্করা জাতীয় খাবার পরিমিত খান এবং স্নেহ জাতীয় খাবার কম খান। আমিষ জাতীয় খাবার, পানি, ফলমূল একটু বেশি খান। প্রতিদিন দুধ, ডিম, দুগ্ধজাত খাবার খান। সুদর্শন দেহের জন্য প্রতিদিন ব্যায়াম করুন। আপনি সিনকারা সিরাপ ৬ চামচ করে দিনে দুইবার ১মাস খান। ফল পাবেন।
পর্যাপ্ত ঘুমাবেন পুষ্টিকর খাবার বেশি
খাবেন
*সকালের নাস্তায় সুজি রাখবেন।
*আতপ চালের ভাতের মাড় খেতে পারেন।
*রাতে ঘুমানোর আগে ১ গ্লাস দুধ আর এক
চামুচ মধু খাবেন।
*খাওয়ার পরিমাণ বাড়ান ৪-৫ বার খেতে
পারেন। রাতে অন্তত ৭-৮ ঘন্টা ঘুমাবেন।
সম্ভব হলে দুপুরে খাওয়ার পর ১ ঘন্টা
ঘুমাবেন
*খাবারে রুচির জন্য সকালে খালি পেটে ১-২ চামচ নিমের রস অথবা কখনো চিরতার পানি খান মাঝে মাঝে অর্জুনের ছাল ভিজিয়ে খাবেন। অর্জুন গ্যাস্ট্রিক, বদ হজম এর জন্যও ভাল কাজ করে। নিম, চিরতা, অর্জুন এই ৩টিই ক্ষুধা বৃদ্ধি করে এবং রুচি বাড়ায়।
*ক্যলরি যুক্ত খাবার বেশি খেতে পারেন
পাউরুটি জুস, চিপস ইত্যাদি।
সাথে সিরাপ সিনকারা খান 6 চা চামুচ করে দিন দুইবার একমাস।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy