5 Answers
রাতের বেলা ৮ ঘন্টা ঘুমানো হলে দিনের বেলাতে সাধারণত ঘুম হওয়ার কথা নয়। আপনি কি শারীরিক ভাবে দূর্বলতাবোধ করেন? অনেক সময় শারীরিক দূর্বলতার কারণে সব সময় ঘুমের ভাব হয়। আমার মনে হয় আপনি শারীরিক দূর্বলতায় ভূগছেন। নিয়মিত পুষ্টিকর খাবার খাবেন এবং রাতের বেলা পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন। বেশি রাত জেগে থাকবেন না। আর শারীরিক দূর্বলতা কাটিয়ে ওঠার জন্য সিনকারা সিরাপটি খেতে পারেন। তাহলে আশাকরি দিনের বেলা ঘুমের ভাব হবে না।
নিয়ম গুলো মেনে চলুন: ১) অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। আপনার পেট যতো ভর্তি হবে আপনার ঘুম ঘুম ভাব ততোই বেশি হতে থাকবে। ক্ষুধা মেটানোর জন্য অল্প পরিমাণে খাবার খান। অনেক বেশি খেয়ে পেট ভারী করে ফেলবেন না। ২) খাওয়ার পর পানি পান করুন। দেহ যতোটা হাইড্রেট থাকবে ক্লান্তি ততো কম লাগবে। এতে করেও ঘুম ঘুম ভাব দূর হয়ে যাবে। ৩) দুপুরে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি না খেয়ে প্রোটিন, আয়রন ধরণের খাবার বেশি খান এতে করে ঘুম ঘুম ভাব দূরে রাখতে পারবেন। ৪) যদি অনেক বেশি ঘুম চলে আসে তাহলে খাওয়ার পর ১৫ মিনিট অপেক্ষা করে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিন। এতেও ঘুম দূর হবে। ৫) যদি সম্ভব হয় তাহলে কাজের ফাকে মাত্র ১০-১৫ মিনিটের পাওয়ার ন্যাপ অর্থাৎ অল্প একটু ঘুমিয়ে নিতে পারেন। তাহলে আর পুরোটা সময় ঘুম ঘুম লাগবে না। সকালেই নিয়ে রাখুন কিছুটা প্রস্তুতি সকালেই কিছু কাজ করে নিলে দুপুবেলার এই যন্ত্রণা থেকে সহজেই রেহাই পাওয়া যায়- ১) নিজের জন্য একটি নির্দিষ্ট ঘুমের সময় বেঁছে নিন। এবং সেই সাইকেল অনুযায়ী ঘুম থেকে উঠুন এবং ঘুমাতে যান। যদি পরিমান মত ৮ ঘণ্টা ঘুমাতে পারেন তাহলে দুপুরে আর ঘুম আসবে না। ২) সকালে চিনিযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। চিনিযুক্ত খাবার আপনাকে তাৎক্ষণিকভাবে এনার্জি দিতে পারে ঠিকই কিন্তু তা কিছুক্ষণের মধ্যেই আপনাকে অনেক বেশি ক্লান্ত করে ফেলে যার কারণে দুপুর হলে অনেক বেশি ক্লান্তির কারণে ঘুম ঘুম ভাব চলে আসে। আশা করি এই পদ্ধতিগুলো ফলো করলে দিনের বিভিন্ন সময়ে আসা ঘুম ঘুম ভাব দুর হয়ে যাবে।
ঘুমঘুম ভাব হওয়ার অন্যতম কারণ পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়া। তবে বিষণ্ণতা, উদ্বেগ, মানসিক চাপ ইত্যাদিও ঘুম ঘুম ভাব হওয়ার কারণ। এ ছাড়া কিছু ওষুধের জন্যও অনেক সময় ঘুম ঘুম ভাব হয়। ভালোভাবে না খাওয়া, দীর্ঘমেয়াদি ব্যথা, ব্যায়াম না করা ইত্যাদিও ঘুম ঘুম ভাবের কারণ
চোখে মুখে ঠাণ্ডা পানির ঝাপটা দিন।
★হালকা ধরনের কিছু নাস্তা বা খাবার যেমন-বাদাম,চিপস,চানাচুর ইত্যাদি খেতে পারেন। (এইটা পরীক্ষিত পদ্ধতি,আমি নিজে ট্রাই করেছি। যতক্ষণ মুখে বাদাম,চানাচুর থাকে ততক্ষণ ঘুম আসেনা। হে হে হে)
★চা,কফি বা অন্য কোন সুস্বাদু পানীয় পান করতে পারেন।
★সহপাঠীর সাথে কিছু সময় গল্প করতে পারেন
1) সারাদিন ঘুম ঘুম ভাবের জন্য আয়রন ফলিক এসিড সাপ্লিমেন্ট খেতে পারেন। আয়রন ট্যাবলেট কমলা বয়ামে যেটা বিক্রি হয় সেটাতে রক্তে ফ্যাটের পরিমাণ বেড়ে যায় । সেজন্য আপনি ফলিসন ট্রাই করতে পারেন-এটা বেশ কাজে দেয়।
২. পড়াশুনা বেশী থাকলে দিনের বেলা, বিকেল বেলা পড়ুন।
৩. চা কফি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। তবে অবশ্যই তা বেশি না।
৪. আপেল কলা খাওয়ার অভ্যাস করুন। আপেলের ক্যাফেইন ঘুম তাড়ায়। আর রাতে শোবার আগে কলা খেলে ঘুম ভালো হয়। রাতে খুব ভালো ঘুম হলে সকালে ঝিমুনি ভাবটা থাকেনা।
এছাড়া যা যা করবেন :
১. দুপুরে ঘুমাবেন না ।
২. রাতের ঘুমটা সময়মতে ঘুমানোর চেষ্টা করুন।
৩. সারাদিন অল্প অল্প করে চার থেকে পাঁচবার খাবেন, বেশি খাবার ঘুম বাড়ায়। তাই বেশি খাবার সম্পূর্ণ রুপে বর্জন করুন।
৪. লাল মাংস, মিষ্টি, ভাত, আম -এগুলো ঘুম বাড়ায়-যথাসম্ভব বর্জন করুন।
৫. শুয়ে শুয়ে বই পড়ার অভ্যাস বাদ দিন।
৬. প্রতিদিন আধাঘন্টা ব্যায়াম করুন -ঘুমানোর আগে হাঁটুন।
৭. নেশাজাতীয় দ্রব্য বর্জন করুন।
রাত জাগবেন না রাতে পর্যান্ত ঘুমাবেন এবং সারাদিনের ঘুম দুর করতে আপনি বন্দুদের সাথে আড্ডা দিতে পারেন চা কফি পান করতে পারেন টিভি দেখতে পারেন ৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy