4 Answers

যদি কাবিন এর টাকা টা না দিয়া হয়। তাহলে পরিশোদ করে দিয়ে তালাক দিতে হবে। আর যদি আপনার বউ কাবিনের টাকা টা মাফ করে দেই তাহলে দিয়া লাগবে না। যদি বউ তালাক দেয় তহলে কিছুই করা লাগবে না। 

2944 views Answered

তালাক দিলে আপনি কি করবেন, আপনাকে মোহর আদায় করে দিতে হবে, আল্লাহ তা'য়ালা সূরা নিসার ৪, ২০, ৩৫, ৫৮ নং আয়াতে বলেছেন....

(৪) আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহর দিয়ে দাও খুশীমনে। তারা যদি খুশী হয়ে তা থেকে অংশ ছেড়ে দেয়, তবে তা তোমরা স্বাচ্ছন্দ্যে ভোগ কর।

(২০) যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে ইচ্ছা কর এবং তাদের একজনকে প্রচুর ধন-সম্পদ প্রদান করে থাক, তবে তা থেকে কিছুই ফেরত গ্রহণ করো না। তোমরা কি তা অন্যায়ভাবে ও প্রকাশ্য গোনাহর মাধ্যমে গ্রহণ করবে?

(৩৫) যদি তাদের মধ্যে সম্পর্কচ্ছেদ হওয়ার মত পরিস্থিতিরই আশঙ্কা কর, তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করবে, তারা উভয়ের মীমাংসা চাইলে আল্লাহ সর্বঘ,  সবকিছু অবহিত।

(৫৮)নিশ্চয়ই আল্লাহ তোমাদিগকে নির্দেশ দেন যে, তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রাপকদের নিকট পৌছে দাও। আর যখন তোমরা মানুষের কোন বিচার-মীমাংসা করতে আরম্ভ কর, তখন মীমাংসা কর ন্যায় ভিত্তিক। আল্লাহ তোমাদিগকে সদুপদেশ দান করেন। নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী, দর্শনকারী।


2944 views Answered

তালাকের নিয়মাবলি সহ বিস্তারিত জানতে

বিস্ময়ের এই উত্তরটি দেখুন

2944 views Answered

কাবিনের ১ লাখ টাকা পুরোটাই দিতে হবে। সাথে ৩ মাসের খাওয়ার খরচ বাবদ অতিরিক্ত টাকাও দিতে হবে।

2944 views Answered

Related Questions

Next steps