আমলকি প্লাস মোটা হওয়ার জন্য খাব যারা খেয়েছেন তারা তারাতারি উত্তর দিন ভাল না খারাপ?
আমলকি প্লাস মোটা হওয়ার জন্য খাব। যারা খেয়েছেন তারা তারাতারি উত্তর দিন ভাল না খারাপ। একটি ফাইল খেলেই কি যথেষ্ট?
6128 views
1 Answers
এই এধরণের ঔষধ খাওয়া উচিত নয়। এগুলোর সাথে স্টেরয়েড মিশ্রিত উপাদান আছে। এগুলো সেবন করলে খাওয়ার অতিরিক্ত রুচি বেড়ে যায়, ফলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি খাওয়া দাওয়া হয়, এতে করে শরীরের পানি ও চর্বি জমে শরীর সাময়িক মোটা দেখাবে, এতে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ সমূহ লিভার কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। এটি খাওয়া বন্ধ করলে আবার চিকন হয়ে যাওয়া, অরুচি, খিটখিটে মেজাজ ঘুমের সমস্যা, স্বাভাবিক খাওয়ার রুচি ও চাহিদা কোন টাই থাকবেনা, বিষন্নতার মতো উপসর্গ দেখা দিবে। কোনো রেজিস্টার্ড চিকিত্সক কাউকে এই ধরণের ঔষধ সেবনের পরামর্শ দেয়না।
6128 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy