ঘুম থেকে উঠার পায়ে ঝিম ধরে আছে যাচ্ছে না এখন কি করব?

ডান পায়ে ১ ঘণ্টা ধরে ঝিম ধরে আছে,হাঁটাহাঁটি করলাম,জোরে শাস নিলাম কিছুই হচ্ছে না

2779 views

2 Answers

পা কে রক্ত চলাচলের জন্য উন্মক্ত করুণ,হালকা গরম করে সরিষার তেল মালিশ করুন,

2779 views Answered

হাত বা পায়ের স্নায়ুতে অনেকক্ষণ চাপ পড়লে স্নায়ু তার যথার্থ বার্তা মস্তিষ্কে ভালো করে পৌঁছাতে পারে না। চাপের ফলে হাতে বা পায়ে স্বাভাবিক রক্ত সঞ্চালনও ব্যাহত হয় এবং এ কারণেও মস্তিষ্কে স্নায়ুবার্তা ঠিকমতো পৌঁছে না। ব্যাহত এই স্নায়ু উদ্দীপনাই মস্তিষ্কে সূঁচ ফোটা এবং অবশ ভাবের জন্ম দেয়। আমরা যাকে বলি ঝিঝি ধরা। অবশ্য কিছুক্ষণ পরেই চাপমুক্ত হলে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক হলে এই ঝিঝি ধরা কেটে যায়। পায়ে এই ঝিঝি ধরা বা অবশ ভাব যদি কোনো আপাত কারণ ছাড়াই ঘটে এবং প্রায়শ হয় অথবা এর স্থায়িত্ব বেশি থাকে তবে তা একটু চিন্তার বিষয়- কারণ চিকিৎসকের মতে, মেরুদণ্ডের কোনো সমস্যা বা অন্যকোনো কারণ থেকেও তা হতে পারে।

2779 views Answered

Related Questions

Next steps