জুমু'আর নামাজ কত রাকাত এবং জুমু'আর নামাজের প্রত্যেক রাকা'আতের নিয়্যাত সম্পর্কে জানতে চাই নিয়্যাত?
2 Answers
জুমার নামাজ মূলত দু রাকাত,অন্যান্য নামাজ গুলো ফরয নামাজের জন্য খুঁটি! সব মিলিয়ে বলতে গেলে ২০ রাকআন তবে অনেকে এভাবে পড়ে তাহিয়তুল অজু ২ রাকাত,দুখলিল মসজিদ ২ রাকাত,ক্বাবলাল জুমা ৪ রাকাত,জুমার ফরয ২ রাকাত,বাদআল জুমা ৪ রাকাত,নফল ২ রাকাত=১৬ রাকাত! মুখে মুখে নিয়ত করার ব্যাপারে কোনো হাদিসে নেই,রসূল সব নামাজের নিয়ত করছেন অন্তর দিয়ে! কেউ চাইলে মন্তব্য করতে পারেন
জুমু'আর দিনে জুমু'আর ফরজের পূর্বে কোন নির্দিষ্ট সংখ্যক রাকাত বিশিষ্ট সালাত নেই। ইমাম মিম্বরে উঠার আগে পর্যন্ত একজন মুসল্লী দুই দুই রাকাত করে সালাত আদায় করতে পারেন যা তার পক্ষে সম্ভব হয়। অথবা কমপক্ষে দু'রাকাত। রসূলুল্লাহ (সঃ) বলেছেন, "যে কেউ জুমু'আর দিন গোসল করে মসজিদে আসল এবং আল্লাহ তার জন্য যতটুকু নির্ধারিত করেছেন ততটুকু সালাত আদায় করল ও অতঃপর খুতবাহ শেষ হওয়া পর্যন্ত মনযোগ দিয়ে শুনল, তারপর ইমামের সাথে সালাত আদায় করল তার সেই জুমু'আহ থেকে পরবর্তী জুমু'আহ এবং আরো তিনদিনের গুনাহ মাফ করে দেয়া হবে।" [মুসলিম হাদীস নং ৮৫৭] এখান থেকে যা প্রমাণিত হয় তা হল কোন ব্যক্তি তার পক্ষে যতটুকু সালাত আদায় করা সম্ভব ততটুকু করবে। জুমু'আর পরে দুই বা চার রাকাত সালাত সুন্নত। রসূলুল্লাহ (সঃ) বলেছেন, “তোমাদের মধ্যে যে জুমু'আর পরে সালাত আদায় করে সে যেন চার রাকাত আদায় করে।" "মুসলিম, কিতাবুল জুমু'আহ, হাদিস নং , ৮৮১)। এছাড়া ইবন উমর (রাঃ) বর্ণনা করেছেন যে রসূলুল্লাহ (সঃ) জুমু'আর পরে নিজের ঘরে দু'রাকাত সুন্নত আদায় করতেন। [মুসলিম হাদীস নং ৮৮২]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy