দাঁত এ ব্যাথা। কী করব?

দাঁত এ ব্যাথা। কী করব??
2979 views

2 Answers

দাত ব্যথা নিরাময়!!!

1) দারচিনি:-

এসময়ে স্বস্তি দিতে পারে দারচিনি। এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল আর ব্যথা কমানোর গুন আছে ভরপুর। শুধু ব্যথা কমানোই নয়, এছাড়াও দারচিনি দাঁতকে আরো মজবুত করে তোলে। এইসব কারণে দারচিনি দাঁত আর মাড়ির জন্য খুবই উপকারী। দাঁত ব্যথা করলে একটা দারচিনির টুকরো নিয়ে যে অংশে ব্যাথা হছে সেই অংশের উপর রাখুন। হাল্কা করে চিবুতে থাকুন আর দারচিনি থেকে যে রসটা বেরোচ্ছে তা কিছুক্ষণ দাঁতের অংশে রেখে গিলে ফেলুন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন ব্যথা অনেকটা কমে আসছে।

(2)লবণ পানিঃ-

একেবারে সাধারণ এবং প্রচলিত এই প্রক্রিয়া আসলেই কার্যকর। এক গ্লাস গরম পানিতে বেশি করে লবণ গুলে কুলকুচি করুন যতক্ষণ সম্ভব। দাঁতের ব্যথার কারন হিসেবে যদি কোনও জীবাণু থেকে থাকে তবে তা দূর হবে। এছাড়াও মাড়িতে রক্ত চলাচল ভালো করে দেয় এবং সাময়িকভাবে দাঁত ব্যাথা কমে আসে। তবে এই লবণ পানি খেয়ে ফেলবেন না যেন। কুলকুচি করে ফেলে দেবেন।

(3)লবঙ্গঃ-

যে দাঁতটা ব্যথা করছে, তার ওপরে বা পাশে (যেখানে ব্যাথা) একটা লবঙ্গ রেখে দিন। মাড়ি আর দাঁতের মাঝে বা দুই চোয়ালের মাঝে এই লবঙ্গ চেপে রাখতে পারেন যতক্ষণ না ব্যথা চলে যায়। লবঙ্গের তেল ব্যবহার করতে পারেন তবে দুই-এক ফোঁটার বেশি নয়। লবঙ্গ গুঁড়োর সাথে পানি বা অলিভ অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করেও লাগাতে পারেন।

(4)আদাঃ-

এক টুকরো আদা কেটে নিন এবং যে দাঁতে ব্যথা করছে সে দাঁত দিয়ে চিবাতে থাকুন। যদি চিবাতে বেশি ব্যথা লাগে তাহলে অন্য পাশের দাঁত দিয়ে চিবিয়ে যে রস এবং আদার পেস্ট তৈরি হবে সেটা ওই আক্রান্ত দাঁতের কাছে নিয়ে যান। জিহ্বা দিয়ে একটু চেপে রাখুন দাঁতের কাছে। কিছুক্ষণের মাঝেই ব্যথা চলে যাবে।

2979 views Answered

ঠান্ডা গরম খাবার এবং পানীয়তে দাতে শিরশির ভাব শুরু হলে বা ব্যথার অনূভূতি তৈরি হলে ধরে নিতে পারেন মাঢ়িতে প্রদাহ বা দাতে ক্ষয়রোগ (ক্যারিজ) শুরু হয়েছে । শুধু শিরশির ভাব থাকলে তা বাড়িতে বসে নিজে কিছু চিকিৎসা নিতে পারেন, কিন্তু দাতে ব্যথা হলে ডেন্টিসের কাছে যেতে হবে । তবে তার কাছে যাওয়র আগে নিচের কয়েকটি ধাপ দেখুন--- * দাত ব্যথার প্রাথমিক পর্যায়ে অ্যাসট্রিনজেন্ট- সমৃদ্ধ মাউথ ওয়াশ ব্যবহার করলে মাঢ়ির ফোলা ভাব কমে যায় । * কোনো কোনো ব্যথা ঠান্ডায় কমে যায়, সে ক্ষেত্রে বরফের সেক নিতে পারেন বা ফ্রিজের ঠান্ডা পানি কিছুক্ষণ মুখ ধরে রাখতে পারেন । * ব্যাথা কম রাখার জন্য প্যারাসিটামল , আইবুপ্রোফন বা অ্যাসপিরিন-জাতীয় ওষুধ খেতে পারেন । তবে বয়স ষোলে নিচে হলে অ্যাসপিরিন খেলে মারাত্নক ধরনেরে পার্শ্বপ্রতিক্রিয়া রেস- সিনড্রেম হতে পারে । * হাতের তালুতে একটু বরফ নিয়ে ঘসতে পারেন । সম্প্রতি কানাডিয়ান এক পরীক্ষায় দেখা গেছে , হাতের তালুতে বরফের টুকরো ঘসলে তা নার্ভ বা স্নায়ুতে যে পথে অনুভূতি তৈরি করে, দাতের ব্যথায়ও একই পথে অনুভূতি তৈরি হয় । তাই এ পদ্ধতিতে দাতের ব্যথা কম অনুভুতি হয়। * দাতের মাঢ়ি বা গোরা ফুলে গেলে দেরি করবেন না কারণ এই ফোলার ভেতরে থাকে পুজ। মুখ মন্ডলের অন্যত্র এ পজ ছরিয়ে গিয়ে মৃত্যুর কারণ হতে পারে ।

2979 views Answered

Related Questions

Next steps