2 Answers

দাত হলো অমুল্য সম্পদ যা না থাকলে মানুষ পুর্ন সুন্দর্য লাভ করতে পারে না।গুগলে যদি সার্চ দেন তবে অনেক টিপস পাবেন।আমি বিস্ময়ের কথা মাথায় রেখে কিছু পদ্ধতি তুলে ধরলাম।।১। লবন পানি* লবন পানি ম্যাজিকের মতো কাজ করে। আপনি লবন পানি গরম করে কুলি করুন।২। লবঙ্গ * যে স্থানে বেথা সেখানে রেখে দিন।৩। আদা* ব্যাথা স্থানে আদা চিবান বা চিবাতে থাকুন।৪।পেঁয়াজ * পেঁয়াজ কেটে উক্ত ৪ ফোটা লাগিয়ে নিন।৫।রসুন। রসুন থেঁতো করে রস লাগিয়ে নিন ৩ ফোটা।

2764 views Answered

দাঁত ব্যথা কমানোর তিনটি উপায়? ১. গোলমরিচ ও লবণ গোলমরিচের মধ্যে লবণ মিশিয়ে ব্যবহার করলে ব্যথা কমতে অনেকটা সাহায্য হয়। এ দুটির মধ্যেই আছে ব্যাকটেরিয়ারোধী, প্রদাহরোধী ও অ্যানালজেসিক উপাদান। সমপরিমাণ গোলমরিচ ও লবণ নিন। এর মধ্যে কয়েক ফোঁটা পানি দিয়ে পেস্ট তৈরি করুন। আক্রান্ত দাঁতে সরাসরি পেস্ট লাগান এবং কয়েক মিনিট রাখুন। কয়েক দিন নিয়মিত এটি করুন। ২. রসুন দাঁতের ব্যথা কমাতে রসুন একটি ভালো উপাদান। রসুনের মধ্যে আছে অ্যান্টিবায়োটিক; আর আছে এমন উপাদান, যেটি ব্যথা কমাতে কার্যকর। রসুনের গুঁড়া নিন অথবা কয়েকটি রসুনের কোয়া থেঁতলে নিন। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ মেশান। আক্রান্ত দাঁতে সরাসরি মিশ্রণটি লাগান। এতে ব্যথা কমবে। পাশাপাশি কয়েকটি রসুনের কোয়া চিবাতে পারেন। কয়েক দিন এই পদ্ধতি পালন করুন। ৩. লবণ ও গরম পানি এক গ্লাস গরম পানিতে আধা চা চামচ লবণ মেশান। এটি দিয়ে কুলি করুন, ফোলা ও প্রদাহ কমাতে কাজ করবে; ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে ব্যথা কমাতে কাজে দেবে।

2764 views Answered

Related Questions

Next steps