আমার একটি দাঁত প্রচন্ড ভাবে ব্যাথা করছে?
আমার উপরের চাপার একটি দাঁত এতটাই ব্যাথা করছে যা আমি সহ্য করতে পারছি না,আমার খুব কান্না পাচ্ছে,এই ব্যাথায় আমার এক গাল ফুলে যাচ্ছে।প্লিজ এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় বলে দিন।আমি যে আর সহ্য করতে পারছি না!
3195 views
2 Answers
ব্যাথা নিরাময়ে রোলাক ভরা পেটে খেলে
সেরে যাবে।
ঘরোয়া সমাধানঃ
আদা :- যে দাঁতে ব্যথা করছে সে দাঁত দিয়ে ছোট এক টুকরো আদা চিবাতে থাকুন। যদি বেশি ব্যথা লাগে তাহলে অন্য পাশের দাঁত দিয়ে চিবিয়ে ওই আক্রান্ত দাঁতের উপর জিহ্বা দিয়ে চেপে রাখুন।
রসুন :- রসুনে প্রচুর পরিমাণে সালফার আছে। যা ব্যাকটোরিয়া প্রতিরোধী এবং দাঁতের ব্যথা কমায়। রসুন অল্প একটু থেতলিয়ে ব্যথার স্থানে রাখুন|
3195 views
Answered
দাঁতের ব্যথা নিরায়মে কিছু ঘরোয়া উপায় আছে যা অত্যান্ত কার্যকরী| ১. দাঁতের ব্যথা ও ফোলা নিরাময়ে লবণ অত্যান্ত কার্যকরী|গরম পানিতে কিছু লবণ মিশিয়ে কুলকুচি করতে হবে|জীবাণু দ্বারা ব্যথার সৃষ্টি হলে জীবাণু ধ্বংস হবে এবং রক্ত চলাচল বেড়ে যাবে|এই প্রক্রিয়া দিনে কয়েকবার করা যেতে পারে|কুলকুচির সময় পানি গিলে ফেলা যাবে না| ২. দাঁতের ব্যথাযুক্ত স্থানে লবঙ্গ চেপে ধরে রাখতে হবে|কিছুক্ষণের মধ্যে ব্যথা কমে আসবে|ব্যথা যতক্ষণ না কমতে ততক্ষণ লবঙ্গ ধরে রাখতে হবে|অবস্থা বেগতিক হলে দন্ত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উত্তম|
3195 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy