ফোনে চার্জ থাকছে না সমাধান চাই?
4 Answers
এটাই স্বাভাবিক। ফোনের ব্যাটারির কার্যকারিতা দিন দিন কমবে। তবে কমাটা যদি একটু বেশি হয় তবে ফোনের "Power saveing mode" অন করে দিন। ফোনে live wellpaper এক্টিভ থাকলে তা সরিয়ে নরমাল ওয়েলপেপার ইউজ করুন। আর ডিসপ্লের sleep time ৩০ সেকেন্ড বা ১মিনিট করে রাখুন।
এর কারনগুলো হল ব্রাইটনেস বাড়ানো অবস্থায় আছে উজ্জল ওয়েলপেপার ব্যবহার করছেন। এছাড়া এপসগুলো রানিং অবস্থায় থাকলেও এমনটা হয়, সমাধানে: ১. ডিসপ্লের ঔজ্জ্বল্য কমিয়ে ফেলুন এটা হয়তো অনেকেই জানেন এবং প্রয়োগ করে থাকেন। যাঁরা এখনো এই কাজটা করেন না, তাঁরা ডিসপ্লের ঔজ্জ্বল্য বা ব্রাইটনেস কমিয়ে রাখা শুরু করুন। এ পদ্ধতি ল্যাপটপ, ট্যাবের ক্ষেত্রেও প্রযোজ্য। ২. কালো ওয়ালপেপার ব্যবহার করুন অ্যামোলেড স্ক্রিনের ফোনে কালো বা এ ধরনের রঙের ওয়ালপেপার ব্যবহার করলে চার্জ কম খরচ হয়। কারণ, অ্যামোলেড স্ক্রিনের আলো খরচ হয় বিভিন্ন রঙের পেছনে। তাই যত রঙিন ওয়ালপেপার দেওয়া হবে, আলোর খরচ বাড়বে, সে সঙ্গে চার্জও খরচ হবে। ৩.চার্জ বাঁচানোর আরেকটি ভালো বুদ্ধি হচ্ছে লক স্ক্রিন নোটিফিকেশন চালু করে রাখা। এতে বারবার আপনাকে লক খুলে নোটিফিকিশেন দেখতে হবে না। ফলে চার্জ কম খরচ হবে। ৪. ব্যবহারের পর অ্যাপস বন্ধ করুন ঠিকমতো বন্ধ না করার কারণে অনেক সময় বিভিন্ন অ্যাপস চালু থাকে, যেটা অনেকে খেয়াল করেন না। বিশেষ করে জিপিএস ও ওয়াই-ফাইয়ের ক্ষেত্রে এ ব্যাপারটা বেশি ঘটে। আর এ দুটি অ্যাপস চালু থাকলে দ্রুত চার্জ ফুরিয়ে যায়। তাই কাজ শেষ হওয়ার পর অ্যাপস বন্ধ করুন।
ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, এখন কী করা যায়? বিশেষজ্ঞরা জানান, ব্যাটারি দীর্ঘায়ু করতে ঘন ঘন চার্জ দিন, তবে চার্জ দেওয়াটা যেন আবার অতিরিক্ত পর্যায়ে চলে না যায়। চার্জ কমে গেলে যেমন চার্জ দেবেন কিন্তু মাঝেমধ্যে আবার ব্যাটারির চার্জ সম্পূর্ণ শেষ করে ফেলবেন। আপনার ফোনের ব্রাইটনেস বা ঔজ্জ্বল্য যতটা সম্ভব কমিয়ে রাখবেন। ফোনের ব্যাকগ্রাউন্ডে কোন অ্যাপ্লিকেশনটি বেশি চার্জ খরচ করছে, সেটি খুঁজে বন্ধ করে দিন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণ কিছু অভ্যাসের মাধ্যমে ব্যাটারির চার্জ বেশি সময় ধরে রাখা যায়। ব্যাটারির চার্জ একটু বেশি সময় ধরে রাখতে খুব অল্প সময়ে এ ধরনের পরিবর্তন আনা যেতে পারে। পর্দার ঔজ্জ্বল্য কমিয়ে রাখা স্মার্টফোনের পর্দার ঔজ্জ্বল্য কমিয়ে রাখা ভালো। ফোনের সেটিংস থেকে এটি পরিবর্তন করা যায়, আবার কোনো কোনো মোবাইলে ব্রাইটনেস পরিবর্তনের জন্য শর্টকাট কি-ও থাকে। প্রয়োজন ছাড়া সব বেতার সংযোগ বন্ধ জিপিআরএস/এজ, জিপিএস, ওয়াই-ফাই, ব্লুটুথের মতো বেতার সংযোগগুলো প্রয়োজনের সময় ছাড়া বন্ধ রাখা উচিত। কারণ, এই সংযোগগুলো চালু থাকলে সেগুলো নিকটবর্তী সংযোগের উৎসটি খুঁজে বের করার চেষ্টা করতে থাকে। আর এই সময়ে যে পরিমাণ ব্যাটারি খরচ হয়, তা সেবা ব্যবহারের সময়ের চেয়েও বেশি। পুশ নোটিফিকেশন বন্ধ রাখা ই-মেইল, ফেসবুক, গুগল প্লাস, টুইটারসহ আরও বিভিন্ন ধরনের অ্যাপলিকেশনে ‘পুশ নোটিফিকেশন’ নামের একটি সুবিধা থাকে। যেটি চালু থাকলে মোবাইল ফোনটি একটি নির্দিষ্ট সময় পর পর সার্ভার থেকে নতুন তথ্য সংগ্রহ করে। ফলে প্রয়োজন না থাকলেও নির্দিষ্ট সময় পর পর ফোনটি নিজের মতো করে কাজ করবে, আর চার্জ খরচ হবে। নির্দিষ্ট ধরনের অ্যাপ্লিকেশন স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করা যায়। এগুলোর ব্যবহারের জন্য বিভিন্ন মাত্রার মেমোরি, প্রসেসিং পাওয়ার লাগে। মোবাইল কেনার সময় সতর্ক থাকা মোবাইল ফোন কেনার সময় তাতে কী ধরনের ব্যাটারি রয়েছে তা যাচাই করে নিন। ফোন বেশি গরম হয় কি না— পরীক্ষা করে দেখতে পারেন। ওয়ারেন্টি দেখে কিনুন। সূএঃপ্রথম আলো।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy