ট্যাবে চার্জ থাকছে না কেন....?

আমি কিছু দিন আগে একটা ট্যাব কিনেছি (এক মাস )। 6500 টাকা দিয়ে নতুন ট্যাব। প্রথম দিকে ভালোই চার্জ থাকতো। একদিন ভাল ভাবে কেটে যেত। কিন্তু ইদানিং চার্জ থাকছে না। রাতে ফুল চার্জ দিয়ে রাখলে সকালে দেখা যাচ্ছে 25% আছে। দিনের বেলায় ও একই হচ্ছে। চার্জ আপনা আপনি চলে যাচ্ছে। এখন কি করা উচিত। এই সমস্যা কি কোন ভাবে ঠিক করা যাবে।।?? (((5 Star company)))
3036 views

3 Answers

ব্রাইটনেস একটু কমিয়ে ব্যবহার করুন, চার্জ দেওয়ার সময় ব্যবহার করেন না, আপনি ব্যাটারি সেভার মুড অন করে দিন।(সেটিংস এ পাবেন)। ডিসপ্লেতে live welpaper থাকলে তা রিমুভ করে দিন। ডিসপ্লের স্লিপ টাইম কমিয়ে দিন। আর আপনার ব্যাটারি যদি এতদিনে কোনো কারণে দুর্বল হয়ে থাকে তাহলে এইরকম হতে পারে।

3036 views Answered

এর কারনগুলো হল ব্রাইটনেস বাড়ানো অবস্থায় আছে উজ্জল ওয়েলপেপার ব্যবহার করছেন। এছাড়া এপসগুলো রানিং অবস্থায় থাকলেও এমনটা হয়, সমাধানে: ১. ডিসপ্লের ঔজ্জ্বল্য কমিয়ে ফেলুন এটা হয়তো অনেকেই জানেন এবং প্রয়োগ করে থাকেন। যাঁরা এখনো এই কাজটা করেন না, তাঁরা ডিসপ্লের ঔজ্জ্বল্য বা ব্রাইটনেস কমিয়ে রাখা শুরু করুন। এ পদ্ধতি ল্যাপটপ, ট্যাবের ক্ষেত্রেও প্রযোজ্য। ২. কালো ওয়ালপেপার ব্যবহার করুন অ্যামোলেড স্ক্রিনের ফোনে কালো বা এ ধরনের রঙের ওয়ালপেপার ব্যবহার করলে চার্জ কম খরচ হয়। কারণ, অ্যামোলেড স্ক্রিনের আলো খরচ হয় বিভিন্ন রঙের পেছনে। তাই যত রঙিন ওয়ালপেপার দেওয়া হবে, আলোর খরচ বাড়বে, সে সঙ্গে চার্জও খরচ হবে। ৩.চার্জ বাঁচানোর আরেকটি ভালো বুদ্ধি হচ্ছে লক স্ক্রিন নোটিফিকেশন চালু করে রাখা। এতে বারবার আপনাকে লক খুলে নোটিফিকিশেন দেখতে হবে না। ফলে চার্জ কম খরচ হবে। ৪. ব্যবহারের পর অ্যাপস বন্ধ করুন ঠিকমতো বন্ধ না করার কারণে অনেক সময় বিভিন্ন অ্যাপস চালু থাকে, যেটা অনেকে খেয়াল করেন না। বিশেষ করে জিপিএস ও ওয়াই-ফাইয়ের ক্ষেত্রে এ ব্যাপারটা বেশি ঘটে। আর এ দুটি অ্যাপস চালু থাকলে দ্রুত চার্জ ফুরিয়ে যায়। তাই কাজ শেষ হওয়ার পর অ্যাপস বন্ধ করুন।

3036 views Answered

আপনার ট্যাবের দুইটা সমস্যা হতে পারে...! ১. আপনার ট্যাবের ic নষ্ট হতে পারে ( ic নষ্ট হলে চার্জ দিলে চার্জ হবে না,, উলটা কমতে পারে) ২. ব্যাটারির সমস্যা. ( চার্জ দিলে, চার্জ কমবে + ব্যবহার করার সময় বা ব্যবহার না করলেও চার্জ ১০০% থেকে ৩০% এ চলে আসতে পারে..)

3036 views Answered

Related Questions

Next steps