3 Answers

কিছু খাবার রয়েছে যা রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে।-

১. আনার

আনার আয়রন এবং ভিটামিন সি-এর ভালো উৎস। এটি দেহে রক্তসঞ্চালের পরিমাণ বাড়ায়। এটি ঝিমুনি ভাব, দুর্বলতা, অবসাদ দূর করতে সাহায্য করে। নিয়মিত আনার খেলে রক্তশূন্যতা প্রতিরোধ হয়।

২. টমেটো

টমেটো ভিটামিন সি-এর ভালো উৎস। এটি রক্তস্বল্পতা প্রতিরোধেও সাহায্য করে। দেহের আয়রনকে শোষণ করতে ভিটামিন সি ভালো কাজ করে। প্রতিদিন দুই গ্লাস টমেটোর জুস খাওয়া রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে।

৩. পালং শাক

পালং শাক রক্তস্বল্পতা প্রতিরোধে খুব উপকারী। এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন এ, , বি৯, সি। এ ছাড়া রয়েছে আয়রন, আঁশ ও বেটা কেরোটিন। নিয়মিত পালং শাক খেলে রক্তশূন্যতা প্রতিরোধ হয়।

 

৪. সয়াবিন

সয়াবিনে রয়েছে উচ্চমাত্রায় আয়রন এবং ভিটামিন। এর মধ্যে থাকা সাইটিক এসিড রক্তস্বল্পতার সঙ্গে লড়াই করে। সয়াবিনের রয়েছে কম পরিমাণ চর্বি ও প্রোটিন। প্রোটিনও এনিমিয়া প্রতিরোধে উপকারী।

৫. লাল মাংস

লাল মাংসের মধ্যে রয়েছে আয়রন, ভিটামিন বি। যেমন : গরুর মাংস, খাসির মাংস। এই মাংস রক্তস্বল্পতা দূর করতে এবং শরীরের সব কোষে অক্সিজেন ভালোভাবে সরবরাহ করতে সাহায্য করে।

৬. ডিম

ডিমের মধ্যে রয়েছে প্রোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট। রক্তস্বল্পতা কমিয়ে শরীরে রক্তের পরিমাণ বাড়াতে ডিম খুব উপকারী। ডিমের কুসুমের মধ্যে রয়েছে আয়রন। এটি শরীরে লোহিত রক্তের পরিমাণ বাড়ায়।

সূত্র


2656 views Answered

রক্তশুন্যতা হলে পুষ্টিকর খাবার খেতে হবে,আলু,মাছ ,মাংস, ডিম,ছোট মাছ,পাঁকা পেপে অথ্যাৎ পুষ্টিকর খাবার গুলা খাবেন

2656 views Answered
রক্তশূন্যতা হলে দৈনন্দিক পুষ্টিকর খাবার গ্রহণে দূর হয়। নিচের কিছু খাবার রক্তশূন্যতা দূর করতে কার্যকরী -

- মাছ
- মাংস
- ডিম
- দুধ
- লাল শাক
- কচু শাক
- তৈলাক্ত মাছ
- সয়াবিন তেল
- দুধ
- বাদাম
- শিম
- টমেটো
- তরমুজ
- আপেল
- গাজর
2656 views Answered

Related Questions

Next steps