1 Answers

বিডিয়ার নয়, এখন এ বাহিনী “বিজিবি”- তে রূপান্তরিত

সে হিসেবে উত্তর প্রদান করলামঃ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সম্প্রতি সিপাহি পদে সারা দেশ থেকে পুরুষ প্রার্থী নেবে বলে জানিয়েছে। বিজিবির উপমহাপরিচালক (রেকর্ড) সৈয়দ ফজলে কাদের আহমেদ বলেন, ছয় মাস পর পর বছরে দুবার এই পদে লোক নেওয়া হয়। এসব শূন্য পদে দেড় থেকে দুই হাজার সিপাহি নিয়োগ করা হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান। তাই যাঁরা বিজিবিতে পেশা গড়ে সীমান্ত রক্ষা ও দেশসেবা করতে চান, তাঁরা এই পদে আবেদন করতে পারেন। এরই মধ্যে আবেদন শুরু হয়ে গেছে। আবেদন করতে হবে ২৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২টার মধ্যে।
আবেদনের যোগ্যতা: প্রার্থীকে এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩ এবং এইচএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ-২ দশমিক ৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছর। উচ্চতা হতে হবে ৫ ফুট ৬ ইঞ্চি। আর ওজন হতে হবে সর্বোচ্চ ৪৯ দশমিক ৮৯৫ কেজি। বুকের মাপ হতে হবে ৩২ ইঞ্চি থেকে ৩৪ ইঞ্চি। দৃষ্টিশক্তি লাগবে ৬/৬। তবে উপজাতিদের উচ্চতা, ওজন, বুকের মাপের ক্ষেত্রে ভিন্নতা আছে। প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে।
আবেদনপ্রক্রিয়া: এই পদে আবেদন করতে হবে এসএমএসের মাধ্যমে। টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ১৬২২২ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। এরপর প্রার্থী পিন নম্বর-সংবলিত একটি এসএমএস পাবেন। পিন নম্বরটি পাওয়ার পর প্রার্থীকে তাঁর পিন নম্বর, মোবাইল নম্বর ইত্যাদি তথ্য দিয়ে ১৬২২২ নম্বরে আরেকটি এসএমএস করতে হবে। এ ক্ষেত্রে আবেদন ফি বাবদ মোবাইলের ব্যালান্স ১৬০ টাকা থাকতে হবে। এরপর প্রার্থীকে রেজিস্ট্রেশন নম্বরসহ একটি নিশ্চিতকরণ এসএমএস তাঁর নিজস্ব মোবাইলে পাঠানো হবে। আবেদন যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের এসএমএসের মাধ্যমে ভর্তির তারিখ ও স্থান জানানো হবে। ভর্তির সময় উল্লিখিত স্থানে ১০ কপি পাসপোর্ট সাইজের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। এসব কাগজপত্র ভুয়া বা কোনো ধরনের জাল প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে তাঁর আবেদন বাতিল বলে গণ্য হবে।

তথ্যসূত্রঃ http://www.prothom-alo.com/life-style/article/456751/বিজিবিতে-সিপাহি-পদে-নিয়োগ-চলছে

2963 views

Related Questions