তাবিজ বা কবিরাজের কেরামতি কি সত্তিই কাজ করে?

কালির সাধন দ্বারা বিভিন্ন কাজ। বলতে পারেন, কোনো মেয়েকে তার প্রতি অাসক্তি করা, বিয়ে করতে রাজি হওয়া এগুলো কি সত্তিই কালির সাধনকৃত কবিরাজরা করতে পারেন ????? না কি শুধু ছলনা ? তারা বলে থাকেন এই তাবিজটি মেয়ের বাড়িতে রেখে আসা, চুল লাগা, কিছু খাওয়ানো এর দ্বারা কি করা যায় ???? আমি জানি, যদি ও এটা হয় ইসলামে সম্পূর্ন ভাবে হারাম। তবে এটা কাজ করে কিভাবে,কেন ? যারা যারা জানানে প্লিজ সকলেই জানাবেন, কৃতজ্ঞ হব।
3919 views

2 Answers

্রথমে আমি কিছু কথা বলে নেই, তারপর আপনার প্রশ্নের উত্তর। তাবিজ ব্যবহার করা শিরক। হাদীসে এসেছে যে ব্যক্তি তাবিজ লটকাল সে শিরক করল। ( মুসনাদে আহমাদ- হাঃ নং-১৭৪৫৮) এখন আপনার প্রশ্নের ব্যাপারে বলি- তাবিজ বা ভন্ড কবিরাজের কেরামতি অনেক সময় কাজ করে। তার কারণ হলো বান্দা যখন আল্লাহকে বিশ্বাস না করে তাবিজ কবজে বিশ্বাস করতে থাকে তখন তিনি তার প্রতিফল দান করেন। বান্দাতো আল্লাহকে বিশ্বাস করেই না, তাই আল্লাহ তা'আলা তাদের এ বিশ্বাসকে বাড়িয়ে দেন এবং তাদেরকে পরীক্ষা করেন। একটি হাদীসে রয়েছে যে, হযরত আবু হোরায়রা (রা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন- আল্লাহ বলেন- "আমি আমার বান্দার নিকট সেরকম, সে আমাকে যেরকম মনে করে ( সহীহ বুখারী, সহীহ মুসলিম, মিশকাত- হাঃ নং- ২১৫৯) এজন্য দেখা যায় যারা তাবিজে বিশ্বাস করে না তাদের তাবিজের প্রয়োজন হয় না। সূরা বাকারা এর ৭নং আয়াতের তাফসীর পড়লে আপনি ভালভাবে বুঝতে পারবেন যে তাবিজ বা ভন্ড কবিরাজদের কেরামত কেন কাজ করে।

3919 views Answered

হ্যা কিছু ক্ষেত্রে ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে এভাবেই এগুলোর কার্যকারিতা দৃষ্যমান হয়। যারা এগুলো বিশ্বাস করে তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা কাজ করে শান্তনার বাণীর মত তবে মনে রাখবেন যারা এগুলো করে আর যারা বিশ্বাস করে উভয়ে মারাত্বক শিরকে লিপ্ত হল আর শিরক অমার্জনীয় মহাপাপ।

3919 views Answered

Related Questions

Next steps