1 Answers
বিয়েতে, জন্মদিনে কিংবা অন্য কোনো অনুষ্ঠানে নারীর সাজটা স্বর্ণালংকার ছাড়া যেন পূর্ণ হয় না। আবার আমাদের দেশের গ্রামীণসমাজে স্বর্ণকে ফিক্সড ডিপোজিট হিসেবেও মনে করা হয়। ঘরে দুই-চার ভরি স্বর্ণ থাকা মানে আপদকালে বিশেষ সহায়তা। কিন্তু স্যাকরার দোকানে গিয়ে খাঁটি স্বর্ণ চিনতে না পারায় অনেক সময় ঠকতে হচ্ছে। ২২ ক্যারেটের দাম দিয়ে পাচ্ছেন ১০ কিংবা ১৮ ক্যারেট! আসলে সাধারণের পক্ষে খাঁটি স্বর্ণ চেনা কিন্তু সহজ কথা নয়। কী উপায়ে খাঁটি স্বর্ণ চিনবেন- সোনা মাপা হয় ক্যারেট দিয়ে। কিন্তু কতটা খাঁটি কতটা খাদ বুঝবেন কী করে? সাধারণত খাঁটি সোনা নরম।এই নরম সোনা দিয়ে গহনা করা যায় না। এতে মেশাতে হয় সিলভার, তামা, দস্তা প্রভৃতি ধাতু। তাই খাঁটি স্বর্ণ কিনতে হলে স্বর্ণের নমনীয়তা খেয়াল করুন। সাধারণত ২৪ ক্যারট স্বর্ণই হলো খাঁটি।২৪ ক্যারট স্বর্ণ মানে ৯৯.৯ শতাংশ খাঁটি স্বর্ণ। কিন্তু দোকানে সাধারণত, ২২ ক্যারট স্বর্ণ দিয়েই অলঙ্কার তৈরি হয়। আপনি সেদিকটা খতিয়ে দেখে নেবেন, যাতে ২২ ক্যারট স্বর্ণ দেওয়া হয়। ২২ ক্যারট স্বর্ণ মানে ৯১.৬ শতাংশ খাঁটি স্বর্ণ। ইদানিং বড় বড় স্বর্ণালংকারের দোকানগুলোতে খাদ মাপার মেশিন চলে এসেছে। স্পেকট্রোমিটার নামের ওই মেশিনে মাপার পর স্বর্ণে খাদ থাকলে সহজেই ধরা পড়ে যাবে। মেশিনই বলে দেবে কত ক্যারেটের স্বর্ণ আপনাকে দেওয়া হয়েছে। BIS চিহ্ন দেখে স্বর্ণ কিনুন। সাধারণত, স্বর্ণ কেনার আগে হলমার্ক দেখেই মানুষ কেনে। খাঁটি স্বর্ণ চেনার এটাই নিয়ম। এছাড়াও BIS চিহ্ন দেখে স্বর্ণ কিনুন। তাতে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার স্বর্ণ সত্যিই খাঁটি। ফ্লুরোসেন্স মেশিনে এক্সরে করিয়ে নিতে পারেন। যদিও এই পদ্ধতিতে সোনা যাচাই করাটা একটু কঠিন। কারণ সব জায়গাতে সচরাচর এমন সুযোগ আপনি নাও পেতে পারেন। তবুও চেষ্টা করে দেখতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy