৪ ইঞ্চি উচ্চতা বাড়াতে চাইসম্ভব কি বয়স ১৬?
4 Answers
১৬ বছর বয়স, আপনাকে এ মুহুর্তে বিশেষ কিছুই করতে হবেনা। সুষম খাদ্য গ্রহণ করুণ আর সাথে শরীরচর্চা চালিয়ে যান। স্বাভাবিক ভাবেই বেড়ে উঠবেন। লম্বা হওয়াতে সাধারণত কোনো মেডিসিনই ভালো নয়, তাছাড়া এটা জেনেটিক্যাল ব্যাপার। আপনার পরিবারের অন্যান্য সদস্যদের অনুপাতেই আপনার উচ্চতা বাড়বে।
আপনার উচ্চতা বৃদ্ধিতে খুবি কার্যকর ভূমিকা রাখতে পারে। ১। দুধ: হ্যাঁ, দুধ। দুধের গ্লাস দেখলেই যাদের নাক কুঁচকে আসে তাদের জানা উচিত দুধ হচ্ছে সবচেয়ে পুষ্টিকর প্রাকৃতিক পানীয়। দুধে আছে প্রচুর পরিমান ভিটামিন ডি, প্রোটিন আর ক্যালসিয়াম। আপনার উচ্চতা বৃদ্ধি করতে এই তিন উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি ক্যালসিয়াম পরিশোষণে সহায়তা করে। ক্যালসিয়াম হাড়কে করে শক্ত, মজবুত আর দীর্ঘ। প্রোটিন দেহের ক্ষয় হওয়া টিস্যুগুলো পুর্নগঠন করে। প্রোটিনের এমাইনো এসিড শরীরের গঠন ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এবার আপনিই বলুন, কী করে অস্বীকার করবেন প্রকৃতির এই গুরুত্বপূর্ণ নিয়ামতকে যখন আপনি চাচ্ছেন আপনার উচ্চতা আর একটু বাড়িয়ে নিতে? ২। পানি: বিশ্বাস করুন আর নাই করুন। সকল সমস্যার সমাধান এই পানি। অবশ্যই বিশুদ্ধ পানি। সুস্থ দেহইতো আপনার উচ্চতা একটু বাড়াতে পারে। মানে হাড়গুলো একটু বৃদ্ধি না পেলে উচ্চতা বাড়বে কী করে? তার জন্য অবশ্যই আপনার শরীর রাখতে সুস্থ। কোন রকম সমস্যা থাকা যাবে না বিপাকক্রিয়ায়। প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করতে হবে। আর বিপাককে সচল রাখতে প্রয়োজন পানি। দৈনিক কমপক্ষে ২ লিটার পানি পান করা উচিত। আপনাকে বলছি না, ২ লিটার পানি ঢকঢক করে একবারে পান করে ফেলার জন্য। সারাদিনে অল্প অল্প করে ২ লিটার পানি পান আপনাকে করতেই হবে। আর ব্যায়াম বা পরিশ্রম করলে আরো দুয়েক গ্লাস বেশি পান করতে পারলে ভালো। ৩। লাউয়ের শরবত: ‘লাউয়ের শরবত’ শুনেই চোখ কপালে তুলেছেন? দেখুন, লাউ খুবি স্বাস্থ্যকর একটি সবজি। এর ৭২ ভাগই পানি। আর বাকি যে উপাদানগুলো আছে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যুগ যুগ ধরে আর্য়ুবেদিক শাস্ত্রে লাউয়ের শরবত উচ্চতাবর্ধক পানীয় হিসেবে ব্যবহার হয়ে আসছে। তো প্রিয় পাঠক, আশা করি এখন বাজারের হেল্থড্রিংকসগুলোর পেছনে না ছুটে। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলবেন। যাপন করবেন উন্নত জীবন মেনে চলে সুস্বাস্থ্যের নিয়ম। সুস্থ থাকুন।
আপনার বয়স যেহেতু ১৬ তাই এখনো বয়ঃসন্ধিকাল চলছে। এসময় আপনাকে নিয়মিত পুষ্টিস্ম্ঋদ্ধ খাবার খেতে হবে। নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে। শরীরে ভিটামিনের সয়ংসম্পুর্নতার জন্য বলারিস্ট নামক বোতলের সিরাপট খেতে পারেন।