2 Answers

প্রাকৃতিক উপায়ে বডি বাড়ানোর টিপস টিপস- ১: খেতে হবে স্বাস্থ্যকর ফ্যাট ফ্যাট জাতীয় খাবার আবার স্বাস্থ্যকর হয় কী করে? অবাক হচ্ছেন? তাহলে জেনে রাখুন স্বাস্থ্যকর ফ্যাট জাতীয় খাবারগুলি হচ্ছে ডিমের কুসুম, নারকেল ইত্যাদি। এসব খাবারে রয়েছে মাঝারি আকারের কার্বন শিকল যা সহজেই বিপাকযোগ্য। অন্যদিকে অস্বাস্থ্যকর ফ্যাট জাতীয় খাবার হচ্ছে গরু, খাসির মাংস। টিপস- ২: বাড়িয়ে ফেলুন প্রোটিন গ্রহণের পরিমাণ একজন সুস্থ ও স্বাভাবিক ওজনের কর্মক্ষম মানুষের প্রতিদিন প্রতিকেজি ওজনের জন্য দুই গ্রাম প্রোটিন গ্রহণ করা প্রয়োজন৷ অর্থাৎ কারও ওজন যদি হয় পঞ্চাশ কেজি, তবে দৈনিক প্রোটিনের চাহিদা একশ গ্রাম। মনে রাখা প্রয়োজন, দৈহিক ক্ষয়পূরণের পর অতিরিক্ত প্রোটিন পেশিতে জমা হয়। তাই যারা সুন্দর পেশীবহুল বডি বানাতে চান, ব্যায়ামের পাশাপাশি ডিম, দুধ, মাছ, শিমের বীচি, বাদাম ও ডাল জাতীয় খাবার খান। টিপস- ৩: খেতে হবে ক্যালরি সমৃদ্ধ খাদ্য খেতে হবে ক্যালরিবহুল খাবার। তার মধ্যে অন্যতম হচ্ছে কলা। একটি কলাতে থাকে প্রায় ১০০ ক্যালরি, এক পিস পনীরে থাকে ৭০ ক্যালরি সেইসঙ্গে প্রোটিন, ক্যালসিয়াম, ফ্যাট ও কোলেস্টেরল। প্রতিটি গমের রুটিতে থাকে প্রায় ৬৯ ক্যালরি। টিপস- ৪: প্রতিদিনের রুটিনে আনুন পরিবর্তন প্রতিদিন নিয়ম করে কয়েকটি মিষ্টি ফল খান। তার মধ্যে হতে থাকতে পারে আপেল, আম, কলা, কমলা, ডালিম। নিয়মিত পর্যাপ্ত বিশ্রাম নেওয়া ভালো স্বাস্থ্যের জন্য খুব জরুরি৷ টিপস- ৫: খাদ্যাভাসে আনুন পরিবর্তন প্রতিদিন দুপুর বা রাতের খাবারের পর খেতে পারেন মিষ্টি দই। প্রতিদিন মিষ্টি দই খেলে দ্রুত ওজন বাড়বে। খাবার ভালো করে চিবিয়ে খাবেন। টিপস- ৬: গ্রহণ করতে পারেন কিছু হেলথ সাপ্লিমেন্ট চিকিৎসকের পরামর্শ অনুসারে খেতে পারেন কিছু হেলথ সাপ্লিমেন্ট৷ যেমন মাল্টি ভিটামিন, আয়রন , ক্যালসিয়াম ইত্যাদি। টিপস- ৭: রান্নায় আনুন বৈচিত্র্য এক রেসিপি প্রতিদিন খেলে তার স্বাদে বিরক্তি এসে যায়। তাই রান্নায় বৈচিত্র্য আনা খুব জরুরি। প্রতি দুপুরের খাবারের স্বাদ বাড়াতে যোগ করতে পারেন সস, আচার-চাটনি। টিপস- ৮: কিছু অভ্যাসকে দিন বিদায় কফি ও চা খাওয়া কমিয়ে ফেলুন। বিশেষ করে দুপুর বা রাতের খাবারের পরপরই চা কফি খাবার অভ্যাস ত্যাগ করুন। কেননা খাবার গ্রহণের পরপরই চা কফি খেলে, তা মিনারেল গ্রহণের হারকে কমিয়ে দেয়। বিশেষ করে খাবারের আয়রন দেহ শোষণ করতে পারে না।

4862 views Answered

কিছু টিপস ফলো করলে আপনিও হতে পারেন বডি বিল্ডার--

১. সাপ্লিমেন্ট গ্রহণ করুন :

এর জন্য আপনাকে প্রতিদিনের খাবার থেকে পুষ্টি উপাদান, ভিটামিন এবং মিনারেল গ্রহণ করতে হবে। তবে আপনি যদি কোনো ধরনের শারীরিক ব্যায়াম করে থাকেন তাহলে আপনাকে অতিরিক্ত কিছু সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। এক্ষেত্রে প্রোটির পাউডার ব্যবহার করতে পারেন।

২. অনবরত খাবার খান :

আপনি যদি পেশীকে দৃঢ় করতে চান তাহলে অনবরত খাবার খেতে থাকুন। এর মধ্যে প্রোটিন, আমিষ, শর্করা এবং চর্বি জাতীয় খাবার বেশি করে খান। এছাড়া প্রতিদিন ৩০০-৬০০ ক্যালরিযুক্ত খাবার খান। পাশাপাশি মিষ্টি জাতীয় খাবারও বেশি করে খেতে পারেন।

৩. বেশি করে মাংস খান :

মাংসে প্রচুর পরিমাণে ফ্যাট, প্রোটিন, ফাইবার, ক্যালরি আছে যেগুলো দেহে শক্তি যোগাতে সাহায্য করবে এবং পেশী গঠনে সহায়তা করবে। এছাড়া স্বাস্থ্যকর পেশী গঠনে প্রতিদিন ৫০০-১০০০ ক্যালরি প্রয়োজন যা দেহের মেটাবলিক হার বাড়িয়ে দেবে। তাই এর জন্য বেশি পরিমাণে গরুর মাংস, খাসির মাংস এবং ডিম দুধ জাতীয় খাবার খান।

৪. ভার উত্তোলন ব্যায়াম করুন :

এমনও হতে পারে যে অতিরিক্ত খাবার খেলে আপনার শরীরের আভ্যন্তরীন শক্তি অর্জিত হচ্ছে, শরীরের পুষ্টি পূরণ হচ্ছে কিন্তু আপনার পেশীর তেমন কোনো উন্নতি হচ্ছে না শুধু আপনার তলপেট অনেক বেশি ভারী হয়ে যাচ্ছে।

এমন ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে অবশ্যই নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে। এক্ষেত্রে আপনি ভার উত্তোলন ব্যায়ামটি করতে পারেন। এতে করে আপনার ক্ষুধা বাড়বে এবং আপনি শারীরিকভাবে ফিট হয়ে উঠবেন। সূত্র : হেলথ বার্তা

4862 views Answered

Related Questions

Next steps