আমার স্বাস্হ্য টিক রাখার জন্য কি করা জরুলি?

আমি দুর্বল হয়ে পরতেছি শরীরের মধ্যে শক্তি নেই !
2931 views

2 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

ব্যালান্সড খাবার খাবেন। প্রতি বেলায় প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের সমন্বয় থাকতে হবে। মোটামুটি ৪০ শতাংশ প্রোটিন, ৩০ শতাংশ কার্বোহাইড্রেট, ৩০ শতাংশ ফ্যাট হতে হবে। মাছ, মাংস, ডিম, দুধ, টক দই, লাল চালের ভাত, আটার রুটি, শাকসবজি, ফলমূল, প্রচুর পানি পান করুন। প্রথম দুই সপ্তাহে কমপক্ষে ২৫০০ ক্যালরি খাবেন। মেপে খেতে হবে না। প্রোটিন যেন যথেষ্ট হয়। প্রতি দুই ঘণ্টা পর পর কিছু না কিছু খাবেন। সেই সঙ্গে প্রচুর পানি। আর নিচের গুলি বাদ দিবেন,,,, চিনি, সোডিয়াম, অ্যালকোহল, ক্যাফেইন, নিকোটিন, প্রসেসড ফুড, ক্যান ফুড, তৈলাক্ত ও মসলাজাতীয় খাবার।

2931 views Answered

স্বাস্থ্য ভালো করার জন্য প্রয়োজনীয় খাবারগুলোর নাম এই প্রতিবেদনে তুলে ধরা হল। বাদাম প্রতিদিনের খাবারের তালিকায় বাদাম রাখা স্বাস্থ্যের জন্য জরুরি। বাদাম শরীরে সেলেনিয়ামের চাহিদা পূরণ করতে সাহায্য করে। মাছ প্রতিদিনের খাবারে যে কোন মাছ রাখা খুবই দরকার। কারণ মাছে আছে নানান ধরনের পুষ্টিকর উপাদান যা স্বাস্থ্য গঠনের জন্য প্রয়োজনীয়। তবে টুনা মাছে রয়েছে সব থেকে বেশি পরিমাণে সেলেনিয়াম। সামুদ্রিক মাছ সারডিন, চিংড়ি ইত্যাদিতে সেলেনিয়ামের পরিমাণ বেশি থাকে। তাই সুন্দর স্বাস্থ্যের জন্য খাবারের তালিকায় মাছ রাখা দরকার। মাংস মাংসে রয়েছে প্রায় মাছের সমপরিমাণ সেলেনিয়াম। গরু, খাসি, মুরগি ইত্যাদি মাংস নিয়ম করে খাওয় উচিত। প্রতিদিন মাংস খাওয়া তেমন একটা স্বাস্থ্যকর নয় বরং ক্ষতি করতে পারে। তাই নিয়ম করে খাবারের তালিকায় মাংস রাখতে হবে। পনির সেলেনিয়াম ও ক্যালসিয়ামের দারুণ উৎস। আর স্বাস্থ্য গঠনের জন্য এই দু’টি উপাদান অত্যন্ত জরুরি। শস্য দানা ভাত, ওটস, কর্ন ফ্লেকস ইত্যাদি খাবারে স্বাস্থ্য গঠনের জন্য প্রয়োজনীয় উপাদান থাকে। তবে পরিশোধিত চাল ও গমের তুলনায় লাল আটার রুটি এবং লাল চালের ভাত বেশি পুষ্টিকর। তাই যারা স্বাস্থ্য ভালো রাখতে চান তাদের খাবারের তালিকায় অবশ্যই এই খাবারগুলো রাখতে হবে।

2931 views Answered

Related Questions

স্বাস্হ্য?
3 Answers 2963 Views

Next steps